পেনসিলভেনিয়ায় বিস্ফোরণে নিহত চার, আহত তিন

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৫:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চারজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে অ্যালঘেনি কাউন্টির পিটসবুর্গ শহরের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

অ্যালঘেনি কাউন্টি কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে তিনটি স্থাপনা ধ্বংস ও অন্তত ১২টি স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর: সিএনএন।

অ্যালঘেনি কাউন্টির জরুরী পরিষেবার সহকারী প্রধান স্টিভ ইম্বারলিনা বিস্ফোরণের পর জানান, ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়ে থাকতে পারেন। তাদের খুঁজে বের করতে কাজ করছে দমকলকর্মীরা।

পরে এ ঘটনায় চারজনের মৃত্যু নিশ্চিত করেন কর্মকর্তারা। সামাজিক মাধ্যমে তারা বলেন, তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা স্থিতিশীল হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: কারাগারে ইকুয়েডরের কুখ্যাত গ্যাং লিডার ফিটো

বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানাননি কর্মকর্তারা। তবে কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানান তারা। 


একাত্তর/জো

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর