কারাগারে ইকুয়েডরের কুখ্যাত গ্যাং লিডার 'ফিটো'

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৪:১০ পিএম

ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার হুমকিদাতা কুখ্যাত গ্যাং লিডার হোসে অ্যাডলফো ম্যাকিয়াস ওরফে ‘ফিটো’কে নতুন কারাগারে স্থানান্তরিত করতে কয়েক হাজার সেনা ও পুলিশ মোতায়েন করে দেশটির সরকার।  

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণ-পশ্চিম ইকুয়েডরের গুয়াকিলের কারাগার ৮ -এ প্রায় চার হাজার সশস্ত্র নিরাপত্তা সদস্য প্রবেশ করে। এই কারাগারেই 'লস চোনেরোস' অপরাধী গোষ্ঠীর প্রধান ফিটোকে রাখা হয়েছিল।

সোশ্যাল মিডিয়া সাইট এক্সে (পূর্বের টুইটার) ইকুয়েডরের বিদায়ী প্রেসিডেন্ট গুইলারমো লাসো জানান, ফিটোকে 'লা রক' কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। এটি দেশের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার। 

এ গ্যাং লিডার আগের কারাগারের সেলব্লক নিয়ন্ত্রণ করেছিল বলে অভিযোগ রয়েছে। সে কারণেই তাকে সরিয়ে দেয়া হয়েছে।

image


নিরাপত্তা বাহিনীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, অন্তর্বাস পরিহিত একজন দাঁড়িওয়ালা ব্যক্তি (ফিটো) দুই হাত মাথায় তুলে দাঁড়িয়ে আছেন। তাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।  

এর আগে ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যার হুমকি দেয়ার পর, গত বুধবার তিনি অপরাধী চক্রের গুলিতে নিহত হন।

ভিলাভিসেনসিও দুর্নীতি এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ফলে গত মাসে 'লস চোনেরোস' গ্যাং তাকে হত্যার হুমকি দেয়।  

স্থানীয় সময় বুধবার রাজধানী কিতোতে এক নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ভিলাভিসেনসিও হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট গুইলারমো লাসো ৬০ দিনের জন্য দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেন। 

লাসোর মতে, সংগঠিত অপরাধের কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় এরইমধ্যে ছয় কলম্বিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ভিলাভিসেনসিও’র দেহরক্ষীদের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। তবে কারা এই কলম্বিয়ান হত্যাকারীদের ভাড়া করেছিল এবং কারা ভিলাভিসেনসিওকে হত্যা করেছে তা জানায়নি কর্তৃপক্ষ। 

 

একাত্তর/আরবিএস  

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর