পোল্যান্ডে ওয়াগনারের প্রচারপত্র বিলি, দুই রুশ আটক

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৬:৩৭ পিএম

পোল্যান্ডের দুই শহরে নিষিদ্ধ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রচারপত্র বিলির অভিযোগে দুই রুশ নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে ন্যাটো জোটভুক্ত দেশটি। 

সোমবার পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনস্কি একথা জানান। আটক উভয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনার পর গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। খবর: রয়টার্স।

বিশেষ পরিষেবাগুলোর সমন্বয়ের দায়িত্বে থাকা মন্ত্রীর প্রেস অফিস এক বিবৃতিতে বলেছে, ওই দুইজন ক্রাকো এবং ওয়ারসতে প্রায় ৩০০টি লিফলেট বিলি করে। এছাড়াও তাদের কাছে আরও প্রায় তিন হাজার ওয়াগনার আইটেম পাওয়া যায়। 

কামিনস্কি মেসেজিং প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, দুজনের বিরুদ্ধেই গুপ্তচরবৃত্তিসহ অন্যান্য বিষয়ের অভিযোগ আনা হয়েছে। 

ওয়াগনার গ্রুপের সৈন্যরা ইউক্রেনে ভাড়াটে হিসেবে কাজ করেছে এবং পশ্চিম আফ্রিকায় তাদের উপস্থিতি প্রসারিত করছে। তাদের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন জুন মাসে রাশিয়ান সেনাবাহিনীর শীর্ষস্থানীয়দের বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দেন।

ওয়াগনার সৈন্যরা বেলারুশের সেনাবাহিনীর সাথেও প্রশিক্ষণ শুরু করেছে। সামরিক জোট ন্যাটোকে অস্থিতিশীল করার জন্য তাদেরকে পূর্ব দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে পোল্যান্ডের প্রধানমন্ত্রী আগস্টের শুরুতে বলেছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, আলেক্সিয়েজ টি. এবং আন্দ্রিয়েজ জি. নামের ওই দুই ব্যক্তি প্রচার সামগ্রী বিতরণ করা সাইটের ছবি তোলেন এবং তাদের কাজের জন্য রাশিয়ান কর্তৃপক্ষের অর্থ প্রদান করার কথা ছিল। এই কাজের জন্য তাদেরকে পাঁচ লাখ রুবল পর্যন্ত দেয়া হতো। 

আরও পড়ুন: ভারতে প্রাচীন মন্দির ধসে ৯ জন নিহত

প্রসিকিউটররা তাদের বিরুদ্ধে ‘পোল্যান্ডের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা কার্যকলাপ’, আন্তর্জাতিক আইনের অধীনে নিষিদ্ধ একটি ভাড়াটে পরিষেবার সাথে যোগদান এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমর্থনকারী প্রতীক ও নাম প্রচারের অভিযোগ এনেছে।

১২ অগাস্ট পোল্যান্ড ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তাদেরকে প্রাক-বিচার হেফাজতে রিমান্ডে পাঠানো হয়েছে এবং দোষী সাব্যস্ত হলে তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 


একাত্তর/জো/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর