ইউক্রেনের ভলিনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৭:৫৯ পিএম

ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভলিন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার আঞ্চলিক প্রধান ইউরি পোগুলিয়াইকো বলেছেন, লুৎস্কের একটি কারখানায় আঘাতের পর বেশ কয়েকজন আহত হন। খবর: বিবিসি। 

বিমান হামলায় পশ্চিম লিভিভ অঞ্চলের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কারও মৃত্যু হয়নি বলে শহরের মেয়র জানিয়েছেন।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা রাতভর রাশিয়ার অন্তত ২৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৬টি ধ্বংস করেছে।

ভলিন অঞ্চলের রাজধানী লুৎস্কে একটি সুইডিশ কোম্পানির মালিকানাধীন একটি কারখানা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। লিভিভ এবং ভলিনে দুই ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বাজছিল।

এসকেএফ কোম্পানির মুখপাত্র কার্ল বিজারনস্টাম বলেছেন, ‘আমরা খুবই দুঃখের সাথে নিশ্চিত করছি যে আমাদের তিন সহকর্মী নিহত হয়েছেন’।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে। 

শহরের মেয়র আন্দ্রি সাদোভির মতে, রাতভর হামলার ফলে লিভিভে ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, চারজন আহত হয়েছেন, তবে কেউই প্রাণঘাতী অবস্থায় নেই।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিসের উপ-প্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, রকেটের ধ্বংসাবশেষ পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রাঙ্কিভস্কের দুটি খামার ভবনও ক্ষতিগ্রস্ত করেছে।

ফ্রন্টলাইনের কাছাকাছি, দিনিপ্রোপেত্রোভস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি বাণিজ্যিক ভবনে হামলা হয়েছে। 

আরও পড়ুন: আমেরিকায় যাবার প্রহর গুনছে ২০ হাজার আফগান

নগর পরিষদ এক বিবৃতিতে বলেছে, পূর্ব দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্কে দুইজন নিহত ও একজন আহত হয়েছে।

জাপোরিঝিয়া এবং চেরকাসি অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবন এবং একটি হাসপাতালেও হামলা চালানো হয় বলে জানায় তারা। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর