ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১০:৪৭ এএম

ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট)  ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, এ বছর স্বাধীনতা দিবস উদযাপন ভারতের স্বাধীনতার ৭৬তম বছরকে চিহ্নিত করে। আজাদি কা অমৃত মহোৎসবের চলমান উদযাপনের অংশ হিসেবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এই অনুষ্ঠান উদযাপিত হয়।

image


অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি জাতির উদ্দেশে দেশটির রাষ্ট্রপতির ভাষণের কিছু অংশ পড়ে শোনান।

আইজিসিসি শিক্ষকবৃন্দের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর