এআই দিয়ে শরীর থেকে পোশাক সরিয়ে ফেলা, সমাধান কী

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:২৩ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ নওরীন আফরোজ। মাত্র ৯ সেকেন্ডের একটি ভিডিও রীতিমতো এলেমেলো করে দিয়েছিল তার জীবন। ভিডিওতে অবিকল নওরীনের মতো এক নগ্ন নারীকে দেখা যায়। পরে জানা যায় পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির কারসাজি। 

এভাবেই ডিজিটাল দুনিয়ায় নতুন আতঙ্ক ছড়াচ্ছে ডিপ ফেক ভিডিও। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রাইভেট ম্যাসেজিং চ্যানেলে একটি শক্তিশালী এআই বট ব্যবহার করে এমনটা করা হচ্ছে। ডিপ ফেক ভিডিওতে চেহারার এতোই মিল থাকে যে ভুক্তভোগী সামাজিকভাবেও হেয় হচ্ছেন।  

image


প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একজনের মুখ অন্য শরীরে জোড়া দেওয়া হচ্ছে। এরপর সে ছবি বা ভিডিও জমা হচ্ছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে। সেখান থেকে বিভিন্ন সামাজিক মাধ্যম আর ওয়েবসাইটে। এ অবস্থায় ইন্টারপোলের মাধ্যমে টেলিগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের তাগিদ দেন তারা। 

গবেষণা মাধ্যম সাইবার নিউজ বলছে, এমন ডিপফেক কন্টেন্টের সংখ্যা প্রতি ছয় মাসে দ্বিগুণ হচ্ছে। ২০২০ সালে প্রতিমাসে এমন ঘটনা ঘটতো গড়ে আড়াই হাজার। এখন সেটি এক লাখ ৩০ হাজারের বেশি।  

image


এআই ব্যবহারকারী ফ্রি-ল্যান্সার সুমন সাহা বলেন, কোনো মানুষকে হেয় করতে প্রযুক্তি এমন অপব্যবহার এর আগেও হয়েছে। তখন বিভিন্ন গ্রাফিক্স অ্যাপ ব্যবহার করে এমন করা হয়েছে। হালে এআইয়ের টুল ব্যবহার করা হচ্ছে। তবে এখন এগুলো সহজলোভ্য হওয়ায় এর প্রবণতা বাড়ছে। 

কেউ এমন অবস্থার শিকার হলে নিজে থেকে বিষয়টি সম্পর্কে অন্যকে সচেতন করতে হবে। পাশাপাশি ওই কনটেন্টগুলোতে রিপোর্ট করার পরামর্শ দেন সুমন।

সুমন বলেন, সোস্যালে ছবি, ভিডিও আপলোড বন্ধ করা এর আসল সমাধান নয়। তবে সচেতন থাকতে হবে। এমন কোনো কনটেন্ট সামনে এলো এটিই যে সত্য, এমন ধারনা করা ঠিক হবে না। প্রযুক্তি নিয়ে এমন অনাচারকে পাত্তা না দিলে এমনিতেই এর ব্যবহার কমে যাবে।

image

  

এদিকে এক ভিডিও বার্তায় নওরীন বলেন, এমন অনাকাঙ্খিত কিছু যেকারো সঙ্গে ঘটে যেতে পারে। তাই এমন কিছু সামনে আসা মাত্র তা বিশ্বাস না করে মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এমনকি কেউ এমন ভিকটিম হলে তাকে হেয় করার বদলে সাপোর্ট করে যেতে হবে, যেন এমন পরিস্থিতি সে লড়ে যেতে পারে। যদি এর বিপরীত করা হয় তবে পরিবারটির অবর্ণনীয় কষ্টে পড়ে যায়।

প্রযুক্তি বিশেষজ্ঞ তানভির হাসান জোহা বলেন, ডিপফেকের কারসাজিতে সবচেয়ে বড় ঝুঁকিতে আছেন সেলিব্রেটি, রাজনীতিবিদ, খেলোয়াড়, সাংবাদিক এবং তরুণ-তরুণীরা। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও আপলোড এড়াতে হবে। 

আরও পড়ুন: দেউলিয়া হবার আশঙ্কায় চ্যাটজিপিটির কোস্পানি

ইরান, ইরাক, রাশিয়া, ব্রাজিলসহ বিশ্বের অন্তত ১২টি দেশে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশকেও এই অ্যাপ নিয়ে দ্রুত কমিউনিকেশন অ্যাক্টে তদন্তের পরামর্শ প্রযুক্তিবিদদের।


একাত্তর/এসি

প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আর্থিক সেবা গ্রহণ, দৈনন্দিন কাজ সম্পাদন ও তথ্যপ্রাপ্তি - সবক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মোবাইল ফোন। কৃত্রিম...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আগামী দিনে বিশ্বজুড়ে বিপুলভাবে চাকরির বাজারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনেও উঠে এসেছে এ তথ্য।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর