জামালপুরে বিলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৯:১৪ পিএম

জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে, শুক্রবার বিকেলে বিলে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় ওই কিশোর।

নিহত কিশোর সৌহার্দ্য জামালপুর শহরের জিগাতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে সৌহার্দ্য ও তার বন্ধুরা রৌমারী বিলে বেড়াতে গিয়ে ব্রিজ থেকে বিলে ঝাঁপ দেয়। এসময় তার বন্ধুরা তীরে উঠে আসলেও সৌহার্দ্য তীব্র স্রোতে নিখোঁজ হয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও মেলান্দহ থানা পুলিশ নিখোঁজ কিশোরকে উদ্ধারে শুক্রবার রাত ৯টা পর্যন্ত অভিযান চালায়। শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

আরও পড়ুন: বিয়েবাড়ি এসে ট্রেনে কাটা পড়ে নানী ও নাতনীর মৃত্যু

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের ২২ ঘণ্টা পর সৌহার্দ্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর