মেসি ম্যাজিকে প্রথম শিরোপা জিতল মিয়ামি

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:১৫ এএম

উত্তর আমেরিকার লিগস কাপে ন্যাশভিল এসসিকে হারিয়ে ঘরে শিরোপা তুললো মেসির ইন্টার মিয়ামি। ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেলো ফুটবল ক্লাবটি। টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে আর্জেন্টাইন গোটের সতীর্থরা। 

রোববার ন্যাশভিলের ঘরের মাঠের ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল। তারপর খেলা গড়ায় টাইব্রেকারে।

এর আগে ম্যাচের ২৩তম মিনিটে ন্যাশভিলের রক্ষণভাগকে বোকা বানিয়ে বাঁ পায়ের দারুণ এক শটে গোল করেন মেসি। ১-০ গোলে এগিয়ে যায় মিয়ামি। লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

তবে পিছিয়ে থাকেনি ন্যাশভিল। বিরতির পর একের পর এক আক্রমণে আবার ম্যাচে ফিরে আসে দলটি। ৫৭তম মিনিটে ফিকাল্টের হেড ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ক্যালেন্ডার। 

image


নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে দু'দলই শট নেয় ১১টি করে। মিয়ামি মিস করে ১টি, আর ন্যাশভিল মিস করে ২টি। ১১ নম্বর শটটি নেন দুই দলের গোলরক্ষকরা। ইন্টার মিয়ামির হয়ে ড্রেক ক্যালেন্ডার ন্যাশভিলের জালে জড়াতে সক্ষম হন। তবে ন্যাশভিলের গোলরক্ষক এলিয়ট প্যানিক্কোর শটটি ঠেকিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ড্রেক। সঙ্গে সঙ্গেই বাধভাঙা উল্লাসে মেতে ওঠেন ইন্টার মিয়ামির ফুটবলার ও সমর্থকরা। 

টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয়ী হয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। আসরে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি।


একাত্তর/আরবিএস  

স্কুলশিক্ষা ব্যবস্থার সংস্কার ও জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চরম উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ ফ্রান্স। সাধারণ মানুষের অহিংস প্রতিবাদ এখন রূপ নিয়েছে নজিরবিহীন সহিংসতা, দাঙ্গা ও ব্যাপক...
ফিফা আন্তর্জাতিক বিরতির মহারণে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আইরেসে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
যশোরের শার্শায় পুলিশের এক ঝটিকা অভিযানে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক চোরা কারবারি ধরা পড়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন...
নীলফামারীর গুরুত্বপূর্ণ দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ও মেইল ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) সুনির্দিষ্ট দাবিতে রেলপথ অবরোধ করেছেন হাজারো স্থানীয় বাসিন্দা। বুধবার সকাল ৯টা থেকে দারোয়ানী টেক্সটাইল...
বলিউডে রণবীর সিংয়ের বহুল চর্চিত 'ধুরন্ধর' ফ্রাঞ্চাইজি নিয়ে এবার জলঘোলা করলেন ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রবীণ কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। আদিত্য ধর পরিচালিত এই ফ্রাঞ্চাইজির মেকিং, অভিনয় আর...
বিয়ের বয়স পার হয়েছে মাত্র আটটি মাস! অথচ এর মধ্যেই দাম্পত্য কলহ, আইনি জটিলতা আর মানসিক যন্ত্রণার এক বিষাক্ত চক্রে পিষ্ট হয়ে জীবনপ্রদীপ নিভে গেলো ভারতের গুজরাটের এক ২৪ বছর বয়সী তরুণের। মহারাষ্ট্রের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর