ইউক্রেনকে এফ-১৬ সরবরাহের ঘোষণা নেদারল্যান্ডস-ডেনমার্কের

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১১:৫৪ এএম

চলমান যুদ্ধে রুশবাহিনীর আক্রমণ মোকাবিলায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক। একে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত উল্লেখ করে স্বাগত জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার নেদারল্যান্ডস ও ডেনমার্কের দুইটি বিমানঘাঁটিতে সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের অঙ্গীকার করেন ডাচ ও ডেনিশ প্রধানমন্ত্রী। খবর: আলজাজিরা।

মিত্র দেশগুলোর কাছে বহুদিন ধরেই এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছিলেন জেলেনস্কি। কিন্তু নানাদিক বিবেচনায় বিষয়টি এড়িয়ে আসছিল মিত্ররা। ইউক্রেন মস্কোর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করলে বিষয়টি আরও জোরালো হয়। 

ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এফ-১৬ যুদ্ধবিমান কিয়েভকে সরবরাহে এই সপ্তাহে ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের আগেই ইউক্রেনের ঘাঁটিতে এসব যুদ্ধবিমান পৌঁছানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

রোববার নেদারল্যান্ডসের আইন্দহোভেন বিমানঘাঁটিতে সফরকালে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। সেখানে জেলেনস্কি বলেন, এফ-১৬ সরবরাহ তাদের জন্য ঐতিহাসিক, শক্তিশালী অনুপ্রেরণামূলক সিদ্ধান্ত।

ডাচ প্রধানমন্ত্রী বলেন, তাদের বিমানবাহিনীর কাছে ৪২টি এফ-১৬ রয়েছে। কিয়েভকে কতটি দেওয়া যাবে, তা মিত্রদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

পরে জেলেনস্কি ডেনমার্কের স্ক্রাইডস্ট্রুপ বিমানঘাঁটিতে সফরে যান। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা জানি আপনাদের আরও বেশি প্রয়োজন।’ 

এই বছরের শেষ নাগাদ ছয়টি, আটটি পরের বছর এবং বাকি পাঁচটি ২০২৫ সালে সরবরাহ করা হবে বলে জানান এই ডেনিশ নেতা।

জেলেনস্কি সাংবাদিকদের বলেছেন, ‘এটি আমাদের জন্য খুবই জোরালো সমর্থন। প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।’

আরও পড়ুন: নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইউক্রেন দীর্ঘদিন ধরে রাশিয়ার বিমানবাহিনীর শ্রেষ্ঠত্ব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছিল। রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণে ধীরগতির জন্য আধুনিক যুদ্ধবিমান না থাকার বিষয়টিকে উল্লেখ করছেন অনেক সমর বিশ্লেষকও।


একাত্তর/জো

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর