তিন কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ ট্রাকচালক ও হেলপার গ্রেপ্তার

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৮:৫৬ পিএম

নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে পাথর বোঝাই একটি ট্রাক থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের হেরোইনসহ ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে নাটোর পুলিশ লাইনসে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য জানান।

আটককৃত ট্রাকচালক মো. সাগর আলী (২১) চাঁপাইনবাবগঞ্জ জেলার সাহেবপাড়া এলাকার মো. আব্দুস সাত্তারের ছেলে এবং হেলপার সালাহউদ্দিন (২১) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ব্রাহ্মনগাঁও এলাকার মো. সেলিমের ছেলে।

পুলিশ সুপার জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত তিনটার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকটির ড্যাশবোর্ডের ভিতরে সাদা পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটের ভিতর প্রায় তিন কেজি ৭০০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করে পুলিশ। 

আরও পড়ুন: পাংশায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে থানায় একটি মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ সুপার।


একাত্তর/আরবিএস/জো 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
চট্টগ্রামের আনোয়ারায় শিশুদের পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর