বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় ইসি

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কমিশনের কর্মকর্তারা। বেলা ১১টার দিকে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের তিনি বলেন, ‘নীতিমালা যাতে পর্যবেক্ষকদের জন্য সহায়ক হয়, ব্যবহারবান্ধব হয়, সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও কয়েকটা মিটিং হবে। তারপর খসড়া দেবো। কমিশন অনুমোদন দিলে চূড়ান্ত করবো।’

অশোক দেবনাথ বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক যারা আসবেন, তাদের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে আমরা প্রাথমিক একটা মিটিং করেছি। আরও কয়েকটা মিটিং করতে হবে। আজ তেমন কোনও সিদ্ধান্ত আসেনি।’

আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে বলে জানান ইসির এই জ্যেষ্ঠ কর্মকর্তা।

চলতি বছরের ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির। তার আগে নভেম্বরে তফসিল ঘোষণা হবে।

নীতিমালার কোন কোন জায়গায় পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে জানতে জাইলে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘এখনও সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হবে।’

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবেন।’

একাত্তর/কেএসএইচ
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর