অর্ধ কোটি টাকার ইয়াবাসহ একজন আটক

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০২:৫৩ পিএম

অভিনব কায়দায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও রায়গঞ্জ থানা পুলিশ। 

বৃহস্পতিবার বিকালে যৌথ অভিযানে সলঙ্গা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রায় অর্ধকোটি টাকার ২২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সাহাব উদ্দিনকে আটক করা হয়। 

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে সলঙ্গা থানা এলাকায়  চেকপোস্ট  বসিয়ে একটি  ধূসর  বর্ণের প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ময়দা ভর্তি বাজারের ব্যাগের ভেতর ১১ প্যাকেট ইয়াবা পাওয়া যায়। প্রাথমিকভাবে এটাকে দেখে সাধারণ বাজারের ব্যাগ মনে হলেও এরমধ্যেই ২২ হাজার পিস ইয়াবা সুকৌশলে রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ইয়াবাগুলো ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। 

তিনি আরো জানান, আটক সৈয়দ আলমের ছেলে সাহাব উদ্দিন (২৯) এর বিরুদ্ধে ইতিপূর্বেও দুটি মাদক মামলা রয়েছে। 

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ রওশন আলী, সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ এনামুল হক।  

 

একাত্তর/এআর
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর