সাঈদীর মৃত্যুতে ‘মর্মাহত’ হয়ে ফেসবুকে পোস্ট দেয়া সাত ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০১:১৫ পিএম

যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ‘মর্মাহত’ হয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় কিশোরগঞ্জে ছাত্রলীগের সাত নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ। এছাড়া ফেসবুকে পোস্ট দেয়া আরও কয়েকজনের বিরুদ্ধে ‘সাঈদী প্রীতির’ অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, অব্যাহতি পাওয়া নেতারা সংগঠনের নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত তা প্রমাণ হয়েছে।কেন্দ্রীয় কমিটির অনুমতি পেলে তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

‘আরও কয়েকজনের নামে যুদ্ধাপরাধী সাঈদী প্রীতির অভিযোগ পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের তিন সহসভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া সবুজ, রাকিব চৌধুরী ও ওয়াসিম খান এবং একই শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান।  

পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন, জাঙ্গালিয়া ইউনিয়ন কমিটির সহসভাপতি মো. নছির এবং বুরুদিয়া ইউনিয়ন কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মো. রাকিব আল হাসান।

জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর ওই সাত নেতার ফেসবুকে পোস্ট করা স্ট্যাটাস দেখে তাদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ড পাওয়া সাঈদী হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ আগস্ট মারা যান। এরপর সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় ছাত্রলীগের বিভিন্ন কমিটি থেকে বেশ কিছু নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। 

আরবি
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর চার দিন পর জামিনে মুক্তি পেলেন তিনি।  
সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্র জানিয়েছে, মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর