বাংলাদেশে পর্যটন কার্যালয় চালু করছে সৌদি আরব

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৩:০২ পিএম

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৩০ লাখের বেশি পর্যটক সৌদি আরব ভ্রমণ করবে বলে মনে করছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ (এসটিএ)। এ লক্ষ্যে বাংলাদেশে কার্যালয় চালু করা হবে।

আরব নিউজ জানায়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) এসটিএ’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ এ তথ্য জানিয়েছেন।

খবরে আরও বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ গত সপ্তাহে বাংলাদেশ সফর করেন। তার সফর সঙ্গী ছিলেন আলহাসান আল-দাব্বাগ।

সফরকালে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখের বেশি বাংলাদেশিকে আকৃষ্ট করার আশা প্রকাশ করে আল-দাব্বাগ। পর্যটনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সফরে তিনি সৌদি আরবের মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ চালু করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জন্যও বাংলাদেশের সঙ্গে কয়েকটি চুক্তি করে সৌদি আরব।

এসটিএ ধারণা করছে, হজ ও ওমরাহ প্রত্যাশীদের যাত্রা সহজ করার জন্য নুসুক চালু করা হলেও সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্য এবং প্রাকৃতিক বিভিন্ন স্থান তারা ঘুরে দেখতে পারবেন।

এ প্রসঙ্গে আল-দাব্বাগ বলেন, চলতি বছর আমরা ৩ লাখের বেশি বাংলাদেশিকে সৌদি আরবে স্বাগত জানিয়েছি। তাদের বেশিরভাগই ওমরাহ করতে এসেছেন। তবে এমন লোকজনও আছেন যারা তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছেন। আবার কিছু মানুষ এসেছেন ব্যবসার জন্য।

তাই আমরা এখানে অনেক কিছু করছি। প্রথমত, আমরা একটি প্রতিনিধি অফিস স্থাপন করছি। আমরা এখন আমাদের বাণিজ্য অংশীদার, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

এ বছরের শুরুতে ভারতেও একটি ব্যাপক প্রচারমূলক প্রচারণা চালায় সৌদির পর্যটন কর্তৃপক্ষ। যার লক্ষ্য ছিল ২০২৩ সালের মধ্যে সৌদি আরবে ১ কোটি ২০ লাখ ভারতীয় ভ্রমণকারীকে পর্যটনে আকৃষ্ট করা।

উল্লেখ্য, বাংলাদেশ সফরে এসে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহর চালু করা অনলাইন প্ল্যাটফর্ম নুসুক হলো একটি ই-ভিসা ও বুকিং প্ল্যাটফর্ম। এটি হজ ও ওমরাহযাত্রীদের মক্কা, মদিনা এবং অন্যান্য শহরে ভ্রমণের যাত্রাপথ নির্দিষ্ট ও ভ্রমণের ব্যবস্থা করতে সহায়তা করবে।

 

একাত্তর/এআর
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর