মিডিয়ায় প্রচার ও ভোক্তার অভিযানে পাইকারিতে কমলো ডাবের দাম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৩:৪৩ পিএম

মিডিয়ায় প্রচার, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান আর আতঙ্কে ডাব কেনা কমিয়ে দিয়েছে হকাররা। ফলে আড়তেই কমে গেছে ডাবের বিক্রি। পাইকাররা বলছেন, বেশি দামে ডাব বিক্রি করলেই ম্যাজিস্ট্রেট ধরে। তাই প্রতিটি ডাবে এখন গড়ে ৩০ টাকা লোকসান গুনতে হচ্ছে। আর ভোক্তা অধিদপ্তর বলছে, ডাবের পর তাদের টার্গেট ইলিশের বাজার। 

বুধবার সরেজমিন রাজধানীর ডাবের অন্যতম ও বড় পাইকারি বাজার মিরপুর বেড়িবাঁধে গেলো শুক্রবার যে ডাব প্রতি ১০০ পিস বিক্রি হয়েছ ১৪ হাজার টাকা, এখন সেই ডাব বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০ হাজার টাকায়। অর্থাৎ ১৪০ টাকার ডাব পাইকারিতে নেমে এসেছে ১০০ টাকায়। 

আর ১০ হাজার টাকার প্রতি ১০০ ডাব এখন বিক্রি হচ্ছে আট হাজার এবং আট হাজার টাকার ১০০ ডাব এখন বিক্রি হচ্ছে ছয় হাজার ১০০ টাকায়। যদিও খুচরায় এতোটা কমেনি ডাবের দাম। 

সরবরাহ না বাড়লেও কীভাবে ডাবের দাম কমছে এর উত্তরে পাইকাররা বলছেন, ক্রমাগত মিডিয়ার প্রচার আর ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযানের ফলেই ডাবের দাম কমাতে বাধ্য হয়েছেন।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, ডাবের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাদের অভিযান চলবে।  

এসময় তিনি বলেন, উৎপাদন খরচ শূন্য হওয়ার পরও শুধু আহরণ খরচে ইলিশের কেজি কেন দেড় হাজার টাকা হবে! তাই ডাবের বাজারের পাশাপাশি ইলিশের বাজারেও অভিযান চালানো হবে।  

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তর আরও কঠোর হবে বলেও হুশিয়ারি দেন  এই কর্মকর্তা।

 

একাত্তর/এসি
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে, তবে তেল, মাছ, ও মুরগির দাম এখনও ঊর্ধ্বমুখী।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর