দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি ফ্ল্যাটের ব্লকে আগুন লেগে অন্তত ৭৩ জন মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও অন্তত ৫২ জন।
বৃহস্পতিবার জোহানেসবার্গ কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে পাঁচতলা ভবনটিতে কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়।
জরুরী পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেছেন, দমকলকর্মীরা কিছু বাসিন্দাকে বের করে আননিহতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, আগুনে ভবনটি পুড়ে গেছে এবং অন্য আহতদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, পোড়া জানালাওয়ালা ভবনের বাইরে ফায়ার ট্রাক এবং অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে।
স্থানীয় সম্প্রচারকারী এনসিএকে মুলাউদজি বলেন, মরদেহ উদ্ধারের জন্য প্রতিটি তলায় খোঁজ করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে পোড়া ভবনের কাছে সারিবদ্ধ মরদেহ দেখা গেছে।
ভবনটি দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক কেন্দ্রের পূর্বে একটি ব্যবসায়িক জেলায় অবস্থিত। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির দখলকারীরা বেশিরভাগই অন্যান্য আফ্রিকান দেশ থেকে আসা অভিবাসী ছিলেন।
ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ পাইলট নিহত