ছাত্রলীগের মহাসমাবেশ দিয়ে শুরু হচ্ছে নির্বাচনী যাত্রা

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৪৩ পিএম

শুক্রবার থেকে পুরোদমে নির্বাচনী যাত্রা শুরু করছে আওয়ামী লীগ। যার শুরুটা হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের মহাসমাবেশ দিয়ে। স্মরণকালের বড় ছাত্র জমায়েত ঘটাতে চায় ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠন। যেখানে নির্বাচনী দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বরাবরই আগস্টের শেষ দিনে শোক দিবস নিয়ে স্মরণসভার আয়োজন করে থাকে ছাত্রলীগ। এবারের প্রস্তুতিও ছিলো সে রকমই। কিন্তু ৩১ আগস্ট এইচএসসি পরীক্ষা থাকায় সেটি পরদিন স্থানান্তর করা হয়।

নির্বাচনী আবহের প্রেক্ষাপটে শুধু স্মরণসভার মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্র জমায়েতকে মহাসমাবেশে রূপ দিতে চায় ছাত্রলীগ। ইতোমধ্যেই সেই প্রচার ঢাকা শহর ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মাদ্রাসাগুলোতেও।

প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যানও। এই ছাত্র মহাসমাবেশ থেকেই শিক্ষার্থীরা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে শপথ নেবে, বলছেন সংগঠনটির নেতারা। প্রগতিশীল অন্য ছাত্র সংগঠনগুলোকেও সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন জানান, যারা আমাদেরকে খুনি ও সন্ত্রাসীদের সাথে সমঝোতা করতে বলেন তাদের লাল কার্ড দেখাবে ছাত্রলীগ।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়ে উন্মুক্তভাবে শপথ নিতে চাই, দেশ বিরোধী যে কোন অপতৎপরতাকে তারুণ্য রুখে দেবে।

নির্বাচন সামনে রেখে ছাত্র মহাসমাবেশ দিয়ে নির্বাচনী অভিযাত্রা শুরু করছে আওয়ামী লীগ। এরপর থেকে টানা জনসভা নিয়ে রাজনীতির মাঠ দখলে রাখতে চায় ক্ষমতাসীনরা। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে বৈধ, নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে তারুণ্য প্রতিবাদ করবে।

শুক্রবার বিকাল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। তবে এরিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছে।

 

একাত্তর/আরএ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর