দিনাজপুরে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত, আহত দুই বিশ্ববিদ্যালয় ছাত্র

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম

দিনাজপুরে একটি ট্রাক ব্যাটারিচালিত ইজিবাইকে ধাক্কা দিলে এর চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। তাদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার দুপুর দুইটার দিকে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আকরামুল হক (৪০)। তিনি দিনাজপুর পৌর এলাকার রামনগর (গোবরাপাড়া) গ্রামের নেজাম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইচএসটিইউ) ছাত্র মকবুল (২৫) ও ট্রাফেং কেসি (২২)। তারা নেপাল থেকে পড়তে এসেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা জানান, শহরে কাজ শেষ করে ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে এইচএসটিইউ ক্যাম্পাসে ফিরছিলেন এই দুই নেপালি শিক্ষার্থী।

পল্লী বিদ্যুৎ সমিতির সামনে গাড়িটি এলে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর।

তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর