মস্কোয় আবারও হামলা, তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন। এসময় তিনটি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে সীমান্তবর্তী কালুগা এবং টাভার অঞ্চলে হামলা চালায় দু'টি ইউক্রেনীয় ড্রোন। এসময় রুশ বিমান প্রতিরক্ষা বাহিনীর পাল্টা হামলায় দু'টি ড্রোন ভূপাতিত হয়েছে। 

অন্যদিকে রাশিয়ার রাজধানীর কাছাকাছি, ইস্ট্রা জেলায় গুলি করে আরেকটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। 

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ইউক্রেনের ড্রোন হামলায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে তিনি আরও বলেন, মস্কোতে হামলা চালানো ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে।

সাম্প্রতি রুশ ভূখণ্ড লক্ষ্য করে ইউক্রেন ঘন ঘন ড্রোন হামলার চেষ্টা চালাচ্ছে। সবশেষ ড্রোন হামলায় চারটি রুশ আইআই-৭৬ কার্গো উড়ান ও একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।   

আরবিএস  
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর