নোয়াখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম

নোয়াখালীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়েছে স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে জেলার কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ভুঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মোশারফ হোসেন। তিনি জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস জানান, বুধবার রাত তিনটার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে একদল চোর সিঁধ কেটে প্রবাসী সাইফুদ্দিনের ঘরে ঢোকে। বিষয়টি বাড়ির জুনায়েদ নামে একজন টের পেয়ে বড় ভাই মিজানকে জানান। মিজান সেখানে গেলে অস্ত্রধারী চোরের দল তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় মিজানের চিৎকারে জুনায়েদ এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়। পরে চোরের দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কা নিয়ে পালিয়ে যায়। কিন্তু একজন ধরা পড়লে স্থানীয় তাকে পিটুনি দেয়। এক পর্যায়ে সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।  

নোয়াখালীর কোম্পানিগঞ্জে একটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা। ইমেজ: একাত্তর

কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, পুলিশ সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে নোয়াখালী-ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর