বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত তিন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসটির তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোর চারটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ব্রিজের ওপর এই সড়ক দুর্ঘটনা ঘটে।

হাষাড়া হাইওয়ে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল কাদের জিলানী জানান, ভোরে কুচিয়ামোড়া ব্রিজের ওপর চাকা ফেটে যাওয়া একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় কুয়াকাটা থেকে ঢাকা যাওয়া লাবিবা পরিবহনের একটি বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের  কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি জানান, নিহতদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ রয়েছেন। নিহত নারীর নাম হাসিনা বেগম (৪০)। তিনি চট্টগ্রাম জেলায় সন্দ্বীপ থানায় বাসিন্দা। বাকি দুই জনের পরিচয় এখন পাওয়া যায়নি। 

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর