রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান রাষ্ট্রপতির

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম

রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিলেও বর্তমানে এটি দেশের জন্য বড় সমস্যা। এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে কাজ করারও আহবান জানান তিনি।

বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে ইন্দোনেশিয়ার জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ‘১৮তম ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনে ‘গেস্ট অব চেয়ার’ হিসেবে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। 

আসিয়ান এবং ইস্ট এশিয়া সামিটে আমন্ত্রণ জানানোর জন্য ইন্দোনেশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগসহ বেশ কিছু বিষয় রয়েছে যেখানে আসিয়ান এবং বাংলাদেশ সহযোগিতা করতে পারে। 

তিনি আরও বলেন, আসিয়ানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে এর সেক্টারা্ল ডায়ালগ পার্টনার হতে চায় বাংলাদেশ।

আসিয়ানের সাথে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় আইওআরএ -এর চেয়ার হিসেবে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এর ফলে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন, লাওস এর প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোনসহ সম্মেলনে যোগদানকারী বিশ্ব নেতাদের সাথে কুশল বিনিময় করেন।

আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর আমন্ত্রণে আসিয়ানের শীর্ষ সম্মেলনের পাশাপাশি ইস্ট এশিয়া সামিটেও যোগ দেন রাষ্ট্রপতি।

আরবিএস  
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর