শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম

এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের দুই আয়োজক দেশ। এই ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।

বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল সাড়ে ৩টায়।

দুই ম্যাচে একটি করে জয় নিয়ে লংকানরা আছে টেবিলের দুইয়ে, পাকিস্তান তিনে। এই ম্যাচেও রয়েছে বৃষ্টি হানা দেয়ার প্রবল সম্ভাবনা। ম্যাচ পরিত্যক্ত হলে রান রেটে এগিয়ে থাকায় লংকানরা উঠবে ফাইনালে।

ইনজুরিতে ছিটকে গেছেন পাকিস্তানের পেসার হারিস রউফ ও নাসিম শাহ। পাকিস্তান শ্রীলঙ্কাকে হারালে ফাইনালে ভারত-পাকিস্তান মহারণ উপভোগ করতে পারবে ক্রিকেট বিশ্ব।

বর্তমানে শ্রীলংকার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের (-১.৮৯২)। সুপার ফোরের আরেক দল বাংলাদেশ এরই মধ্যে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে। আগামী ১৭ সেপ্টেম্বর হবে এশিয়া কাপের ফাইনাল।

একাত্তর/আরএ
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান ফুটবলের গতিপথ এবং বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চেনা সমীকরণ এক ঝটকায় বদলে দিতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইউরোপীয় ফুটবলের অনুসরণে এশিয়াতেও চালু হতে যাচ্ছে বহুল আলোচিত ‘নেশনস লিগ’!
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর