দেশে বড় ধরনের হামলার প্রস্তুতি নেয়া নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এটিইউ নতুন জঙ্গিদল তাওহীদুল উলূহিয়্যাহ আল জিহাহীর তিন সদস্য আটক করেছে।
শনিবার রাজধানীর বারিধারায় এটিইউর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এটিইউর প্রধান ও পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) (অপারেশনস) আলীম মাহমুদ।
তিনি বলেন, রাজধানীর ভাসানটেক, বাগেরহাট ও জয়পুরহাটে অভিযান চালিয়ে ওই তিন জঙ্গিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করা তিন জঙ্গি হলেন- মো. জুয়েল মোল্লা (২৯), মো.রাহুল হোসেন (২১) ও মো. গাজিউল ইসলাম (৪০)।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয় বলে জানান এটিইউ প্রধান।
আলীম মাহমুদ বলেন, চার মাসে আগে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। ২০২৪ সালে দেশের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করা হচ্ছিল।
‘এই সংগঠনটির শীর্ষ নেতারা পুরানো কয়েকটি জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্ট ছিল। তারা ফেসবুক, ইউটিউবে বক্তব্য প্রচার করে তরুণদের উদ্বুদ্ধ করে সদস্য সংগ্রহ করছিল। তাছাড়া মানুষের মনে ভীতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছিলো নতুন এই জঙ্গি সংগঠনটি।’
নতুন জঙ্গিদলের পেছনে অর্থ যোগানদাতা কারা সেটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ডিআইজি আলীম মাহমুদ বলেন, আমরা গোয়েন্দা সূত্রে খবর পাচ্ছিলাম যে, কিছু উগ্রবাদী মানুষ একত্রিত হচ্ছে। তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে বানচাল করে উগ্রবাদী ব্যবস্থা কায়েমের জন্য একত্রিত হচ্ছিল।
তিনি জানান, বুধবার থেকে অভিযান চালিয়ে জুয়েলকে বাগেরহাট থেকে, জয়পুরহাট থেকে রাহুলকে ও রাজধানীর ভাসানটেক এলাকা থেকে গাজীউল ইসলামকে আটক করা হয়।
এদের মধ্যে জুয়েল এই সংগঠনের প্রধান এবং বাকি দুজন শীর্ষ পর্যায়ের নেতা বলেও জানান আলীম মাহমুদ।
গ্রেফতার হওয়া তিন জঙ্গিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের নতুন এই জঙ্গি সংগঠনটিতে ৮০ থেকে ৯০ জন সদস্য থাকার পুলিশ জানতে পেরেছে বলে জানান ডিআইজি আলীম মাহমুদ।
পাহাড়ে জঙ্গি আস্তানা ও প্রশিক্ষণ সম্পর্কে যা জানালো র্যাব
নতুন জঙ্গি সংগঠনের প্রধান ও স্ত্রীকে রিমান্ডে পেলো সিটিটিসি
নতুন জঙ্গি সংগঠনের আমিরসহ গ্রেপ্তার তিন
মায়ের আকুতিতে সাড়া দিয়ে চার জঙ্গির আত্মসমর্পণ