জেলার ডেঙ্গু রোগী ঢাকায় না আনার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম

ডেঙ্গু চিকিৎসায় প্রধান বিষয় হলো ফ্লুইড ম্যানেজম্যান্ট। যা যে কোনো হাসপাতালেই দেয়া সম্ভব। গুরুতর অবস্থায় চলে যাওয়া কোনো রোগীকে ফ্লুইড চিকিৎসা ছাড়া ঢাকায় পাঠানো হলে তার ঝুঁকি বরং আরও বাড়বে। তাই দেশের অন্য জেলার ডেঙ্গু রোগী ঢাকা শহরের হাসপাতালে চিকিৎসার জন্য না আনার বা না পাঠানোর অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

একই সঙ্গে স্থানীয় হাসপাতালে গুরুতর রোগীদের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। 

রোববার ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলা হয়। ব্রিফিংয়ে মূল বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক আহমেদুল কবির।

আহমেদুল কবির বলেন, পহেলা জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের ১৭ দিন পর্যন্ত মারা গেছে ৮২২ জন। তবে রাজধানীর হাসপাতালগুলোতে এখন ঢাকার বাইরের রোগীদের চাপটাই বেশি। এই পরিস্থিতিতে জেলার রোগীদের আর ঢাকার হাসপাতালে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলার ডেঙ্গু রোগী ঢাকায় না আনার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

তিনি বলেন, ঢাকায় রোগী বাড়ার কারণে স্যালাইনসহ সার্বিক চিকিৎসা ব্যবস্থাতেই জটিলতা দেখা দিয়েছে। ওষুধ, আইভি স্যালাইনসহ চিকিৎসা সামগ্রীর সঙ্কট দেখা দিয়েছে। আইভি স্যালাইনের সরবরাহ স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযান চালানোর সিদ্ধান্তও নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, কোনো প্রতিষ্ঠান শিরায় দেওয়া স্যালাইন মজুত করছে কি না, তা তল্লাশি করতে সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে। 

সংবাদ ব্রিফিংয়ে আহমেদুল কবির বলেন, সরকার ডেঙ্গুর সব ধরনের পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে। কেউ যেন নির্ধারিত ফির বেশি মূল্য না নেয়, তার জন্য সিভিল সার্জনদের নজরদারি বাড়াতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিজ নিজ জেলার হাসপাতাল গুলোর ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর