বাতাসে লাশের গন্ধ, ল্যান্ডমাইন আতঙ্ক, কাটেনি বিভীষিকা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম

লিবিয়ায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের এক সপ্তাহ পেরুলেও কাটেনি বিভীষিকা। বাস্তুচ্যুত ৩০ হাজার বাসিন্দার জরুরি ভিত্তিতে প্রয়োজন সুপেয় পানি-খাবার-আশ্রয়ের মতো মৌলিক ত্রাণ সহযোগিতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেরনা শহরের ৮৯১টি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শহরটির মোট ভবনের চার ভাগের এক ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
ভূমধ্যসাগর ঘেঁষা লিবিয়ার দেরনা শহর পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। শহরটির ৮৯১টি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দেশটির সরকারি প্রতিবেদনে জানানো হয়, শহরের ২১১টি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কাদায় দেবে যায় আরও ৩৯৮টি ভবন। উদ্ধারকারী দলকে পথ করে দিতে কাদা ও ধ্বংসস্তূপে বন্ধ হয়ে যাওয়া সড়ক পরিষ্কার করা হচ্ছে।
 
বন্যায় বিধ্বস্ত শহরটির মোট ভবনের চার ভাগের এক ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাগরে ভেসে থাকা মরদেহ শনাক্তে হেলিকপ্টার থেকে নজরদারি অব্যাহত রয়েছে। 

ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা আছে অনেক মানুষ

বন্যা দুর্গতদের একজন বলেন, দেরনায় আমরা পরিবারের ছয় সদস্য। আমাদের ৪৮ জন আত্মীয় স্বজন নিখোঁজ রয়েছে। বাঁধদুটো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের ছিলো সৃষ্টিকর্তা তাদের শান্তি দিবেন। 

বন্যা পরবর্তী পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে জরুরি সেবা প্রদান অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘ, ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক সহায়তা আসতে শুরু করেছে। এতে বেঁচে ফেরা লোকজনের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরছে।

তবে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা আছে অনেক মানুষ। মরদেহের গন্ধ ভাসছে বাতাসে। এই অবস্থায় জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আশঙ্কা করছে, দুর্গত এলাকাগুলোয় কলেরা, ম্যালেরিয়া, ডায়রিয়ার মতো নানা রোগ ছড়িয়ে পড়তে পারে।

জরুরি সেবা প্রদান অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়

স্থানীয় এক প্রশাসক জানিয়েছেন, ডায়েরিয়া রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। শনিবার পর্যন্ত ১৫০ জনের পেটের অসুখ হয়েছে। কিছু মানুষকে হাসপাতালেও পাঠাতে হয়েছে। 

তবে খাবার পানির চরম সংকটের কথা জানিয়েছে দেরনার স্থানীয় মানুষজন। তারা জানান, যেখান থেকে পানযোগ্য পানি আসে, তার উৎসমুখে বন্যার পানি ঢুকে যাওয়ায় তা বিষাক্ত হয়ে গেছে। ফলে দূর থেকে পানি আনা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দেরনার আশপাশের এলাকায় বিপুল পরিমাণ ল্যান্ডমাইন পোতা রয়েছে। তাই দূর থেকে পানি আনতে যেতেও ভয় পাচ্ছেন স্থানীয়রা।

১০ সেপ্টেম্বর লিবিয়ার উত্তর-পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানে। এতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দুটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দেয়। দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দরনগরী দেরনা। জাতিসংঘ জানিয়েছে, দারনায় মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ দাঁড়িয়েছে। এখনো ১০ হাজারের মতো মানুষ নিখোঁজ রয়েছেন। দেরনার মেয়রের আশঙ্কা, প্রাণহানির সংখ্যা ২০ হাজারে গিয়ে ঠেকতে পারে।

 

 

একাত্তর/এআর
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী রয়েছেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর