পোষ্য সাপকে প্রকাশ্যে আনায় অসি নাগরিককে সাজা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম

পোষ্য সাপ নিয়ে দিন-দুপুরে ঘুরে বাড়ানোর অভিযোগে অস্ট্রেলিয়ার এক নাগরিককে জরিমানা করার সঙ্গে সঙ্গে কথা ভাষায় শাসিয়েছে দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ। গোল্ড কোস্টের একজন বাসিন্দা নিজের পোষা সাপকে সার্ফের জন্য নিয়ে যান এবং সেটির ছবি তোলেন। সেই ছবি হিগর ফিউজা তার সামাজিক মাধ্যমে পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

ব্রেডলি কার্পেট পাইথন জাতের সাপের সঙ্গে নিজের ছবি দেয়ার পর রাতারাতি সেলিব্রটিতে পরিণত হন এই অসি নাগরিক। কিন্তু বন্যপ্রাণী কর্তৃপক্ষ দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায়, তার তারকা জীবনের দ্রুত ফুরিয়ে যায়। কর্তৃপক্ষ বলছে, যে লোকটি সাপের জীবন বিপন্ন করার পাশাপাশি সেটিকে জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য তার অনুমতি লঙ্ঘন করেছিলো। এজন্য তাকে জরিমানা করা হয়েছে।

কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান বিভাগ বলছে, ফিউজার বিরুদ্ধে তারা তদন্ত শুরু করেছে। তাকে এখন শুধু পনেরশ’ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তখন আলাদাভাবে ব্যবস্থা নেয়া হবে। বন্যপ্রাণী কর্মকর্তা জোনাথন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, স্থানীয় পোষা প্রাণীকে জনসমক্ষে নিয়ে গেলে তা তাদের ভেতরে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে এবং তারা অপ্রত্যাশিতভাবে আচরণ করতে পারে।

তিনি আরও যোগ করেন, এই ঘটনাটি জনসাধারণের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে এবং স্থানীয় বন্যপ্রাণীর মধ্যে অজগরটি থেকে রোগ ছড়ানোর ঝুঁকি তৈরি হতে পারে, যা রীতিমতো উদ্বেগজনক। তবে ফিউজা দাবি করেছেন, তার পোষ্য সাপটি সাঁতার কাটতে ভালোবাসে এবং এর আগেও দশবার তার সাথে শিবা নামের এই সাপটি দশবার সার্ফিং করতে গিয়েছিলো। তার এই স্বীকারোক্তি ফিউজাকে আরও বিপদে ফেলবে।

একাত্তর/আরএ
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর