পারলে একটি ডলারও কাজে লাগানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪০ পিএম

চলমান সঙ্কটে পারলে একটি ডলারও বাঁচানোর সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীতে এক অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। এসময় ভারতীয় হাইকমিশনার বলেন, রুপিতে বাণিজ্য বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মাত্রা দিয়েছে। পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী স্বীকার করেন, ঘোষণা দিয়েও পেঁয়াজ, ডিম ও আলুর বেঁধে দেয়া দামে বিক্রি করা যাচ্ছে না।

ডলার সংকটে অর্থনীতির ওপর চাপ কমাতে ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যিক লেনদেন শুরু করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো লেনদেন সফল হওয়ায় ইস্টার্ন ব্যাংকের এ আয়োজন।

অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান, রুপিতে বাণিজ্য ভারতে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখবে।

একই প্রত্যাশা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারেরও। তিনি জানান, উন্নয়নশীল দেশ হওয়ার পথে বাংলাদেশের বাণিজ্য সহযোগী হিসেবে পাশে থাকবে ভারত।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, স্থানীয় মুদ্রার এই লেনদেন উভয় দেশের টেকসই দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নেবে। রপ্তানি যতো বাড়বে, ডলারের ওপর ততো নির্ভরশীলতা কমবে। তাই বাংলাদেশের ব্যাংক ও বিনিয়োগকারীদের আহবান জানাই টাকা ও রুপিতে এ লেনদেন পদ্ধতি আপনারা ছড়িয়ে দিন।

এসময় টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান সংকটের সময়ে একটি ডলার বাঁচানোর যেকোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করা উচিত।

মন্ত্রী বলেন, ডলারের ওপর আমাদের অনেক চাপ পড়ছে। এ অবস্থায় একটা ডলারও যদি আমরা বাঁচাতে পারি, তা আমাদের জন্য কাজে আসবে।

পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী স্বীকার করেন, খুচরায় কয়েকটি পণ্যের দর বেধে দিয়েও তা কার্যকর করা যাচ্ছেনা। একই সঙ্গে প্রাণিসম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত দিতে দেরি করায় ডিম আমদানিতে দেরি হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও পণ্য আমদানিতে ডলার নিয়ে ব্যাংকগুলোর কারসাজি রুখতে অর্থ মন্ত্রণালয়কে আরও উদ্যোগী হওয়ার তাগিদও দেন মন্ত্রী।

 

একাত্তর/আরএ
দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর