রাস্তা খননকালে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম

রাজধানীতে ড্রেন সম্প্রসারণের জন্য রাস্তা খনন করার কাজ করার সময়ে বিদ্যুৎপৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ওয়ারীর মেথরপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক দেলোয়ার হোসেন (১৮) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিকাদারের অধীনে কাজ করতেন। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বৌলাম গ্রামের কাস্তুত মিয়ার ছেলে। বর্তমানে ওয়ারী জয়কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি ঝুপড়ি ঘরে থাকতেন। পরিবারে তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।

মৃতের চাচা বেলাল জানান, ঠিকাদারের মাধ্যমে তারা সিটি কর্পোরেশনের শ্রমিক হিসেবে কাজ করতেন। সকাল থেকে ওয়ারীর মেথর পট্টি এলাকায় ময়লার ড্রেন সম্প্রসারণের জন্য রাস্তা শাবল দিয়ে খনন করার  কাজ করছিলেন তারা। মাটির নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন বেলাল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া একটায়  মৃত ঘোষণা করেন বেলালকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

একাত্তর/জো
রাজধানীর ভাটারায় ভবন থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রাজধানীর গরমে অচেতন হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ওয়ারী থানাধীন গুলিস্তান টোলপ্লাজার কাছে অচেতন হয়ে পড়ে যাওয়ার পর উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রাজধানীর ওয়ারীতে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর