কুড়িগ্রাম-৩ আসনে চর্তুমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার জোরালো অভিযোগ রয়েছে কুড়িগ্রাম-৩ আসনে। একই অভিযোগ তুলে এবার প্রার্থী বদলের দাবি তুলেছেন স্বয়ং আওয়ামী লীগ নেতারা। আর, বর্তমান সংসদ সদস্য বলেছেন, এসব অভিযোগের সঙ্গে সত্যের লেশমাত্র সম্পর্ক নেই। আওয়ামী লীগের অবস্থান আগের চেয়ে শক্ত।

সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিতে চান বিএনপি নেতারা। যদিও তাদের দলেও পরিষ্কার বিভাজন রয়েছে। অন্যদিকে এক সময় কুড়িগ্রাম ছিল জাতীয় পার্টির ঘাঁটি। এই জেলার সবক’টি আসনই তাদের দখলে থাকতো। কিন্তু এখন সেই চিত্র আর নেই।

কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনটি উলিপুর উপজেলা নিয়ে গঠিত। উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২টি এবং চিলমারী উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসন।জীবন এখানে প্রতি মুহূর্তেই প্রতিবন্ধকতার সৃষ্টি করে। বৈশাখ-চৈত্রের দিন মানেই তপ্ত মরু মতো পরিস্থিতি। আর বর্ষা মানেই আশপাশের ১৬টি নদীর সর্বগ্রাসী হানা। পানি বাড়লেই প্লাবিত হয় নিম্নাঞ্চলসহ বহু জনপদ। 

কুড়িগ্রাম-৩ আসনের বড় একটি অংশই চরাঞ্চল। খরার সময় কোনো বাহন থাকে না। তাই মাইলের পর মাইল পথ পায়ে হাঁটা ছাড়া কোন উপায় নেই। নদী ভাঙন এই অঞ্চলে বছরব্যাপী সমস্যা। এখানের একজন আব্দুল খালেকের মতো এক জীবনে ১৬ থেকে ১৮ বার ভাঙ্গনের শিকার মানুষের সংখ্যা এখানে হাজার হাজার। এই প্রতিবেদকের সাথে কলা বলার সময় তিনি সেকথাই বলছিলেন বারবার। 

কুড়িগ্রাম-৩ আসনে চর্তুমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল। ইমেজ- একাত্তর

আছে বেকার সমস্যা। বাল্য বিয়েও এখানে অন্যতম সংকট। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া অঞ্চলটিতে চাহিদাও অনেক। সমস্যাগুলো সমাধানে নানামুখী কাজ হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তাই তাদের চাওয়া, এমন জনপ্রতিনিধি আসুক, যিনি দীর্ঘ দিনের কষ্ট দূর করে নতুন দিন আসবেন। 

এ পর্যন্ত অনুষ্ঠিত সংসদ নির্বাচনগুলোর মধ্যে এই আসনটিতে জাতীয় পার্টি জিতেছে ছয় বার। আওয়ামী লীগ জয় পায় তিন বার। ১৯৯৬ সালে অনুষ্ঠিত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৭ম জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র জয় পায় বিএনপি। আর দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে শুরু হয়েছে নানামুখী প্রচার। 

এই আসনটি দীর্ঘদিন জাতীয় পার্টির দখলে থাকলেও, গত নির্বাচনে আওয়ামী লীগের দখলে চলে যায়। এই আসনের বর্তমান এমপি আবদুল মতিন। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আর দলের ভেতরে বিভক্তি ভোগাতে পারে আগামী নির্বাচনে। যদিও এসব অভিযোগ মানতে নারাজ বর্তমান সংসদ সদস্য। 

তিনি নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নেয়াসহ নানা ধরনের অভিযোগ উঠে। এমন কি সংবাদ সম্মেলন করে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। এ কারণে আওয়ামী লীগ এবার আসনটিতে অন্য কোনো ত্যাগী নেতাকে চায়। এ পরিপ্রেক্ষিতে দলীয় মনোনয়ন পেতে জোড় লবিংয়ের পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগে একাধিক নেতা।

কুড়িগ্রাম-৩ আসনে চর্তুমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল। ইমেজ- একাত্তর

এই আসনটি পুনরুদ্ধার করতে চায় জাতীয় পার্টি। এর আগে ২০১৮ সালে জাতীয় পার্টির এমপি এ কে এম মাঈদুল ইসলামের মৃত্যুতে শূন্য আসনটিতে উপনির্বাচনে বিজয়ী হয় দলীয় প্রার্থী ডা. আক্কাস আলী। কিন্তু তিনি ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার মনোনয়ন পেলেও আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর তিনি যোগ দেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশে।

এবার তিনি ওই দল থেকে নির্বাচন করার সম্ভাবনা থাকায় জাপা এই আসনে উপযুক্ত প্রার্থী সংকটে ভুগছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে উলিপুর জাতীয় পার্টিতে দ্বন্দ্ব চলে আসছে। পাল্টাপাল্টি কমিটি ও অফিসের কারণে সাংগঠনিক কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়েছে। তবে জি এম কাদেরের অফিস সহকারী মেহেজুবুন নেছা টুম্পা সম্প্রতি উলিপুরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। 

এই আসনে বিএনপির অনেক নেতাই মনোনয়ন চায়। তবে জেলা বিএনপির সভাপতি শিল্পপতি তাসভীর উল ইসলাম মনোনয়ন দৌড়ে এগিয়ে। তিনি যদি মনোনয়ন পান তাহলে আওয়ামী লীগের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তিনি যে কোনো মূল্যে মনোনয়ন পেতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল হলেও বিএনপির আশা আওয়ামী লীগের বিভাজনই এই আসনে ধানের শীষের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে। 

এছাড়া এখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী ডা. আক্কাস আলীও শক্ত প্রার্থী। তিনি এই আসনের নির্বাচনে ফ্যাক্টর হতে পারেন। ধারণা করা হচ্ছে, আসছে নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীদের মাঝে চতুর্মুখী লড়াই হবে।

একাত্তর/আরবিএস  

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর