নির্বাচন বানচালের চেষ্টা করলে বাংলাদেশের মানুষ নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা হলে বাংলাদেশের মানুষ তাদের নিষেধাজ্ঞা দেবে বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘গোলমাল’ বাধিয়ে সংবিধান লঙ্ঘন করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসার চেষ্টা চালালে তাদেরকে সাজা পেতে হবে বলেও সাবধান করে দিয়েছেন তিনি।

শেখ হাসিনা মনে করছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস থেকে মানুষের জীবন রক্ষা পাবে।  

নিউইয়র্কে শুক্রবার স্থানীয় সময় বিকেলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন বানচাল করার চেষ্টা! যারা এই কথাটা বলছে যে, নির্বাচন বানচাল করার চেষ্টা করলে, তারা স্যাংসন দেবে। সেখানে আমারও কথা থাকবে, এই বানচাল করার চেষ্টাটা যেন দেশের বাইরে থেকেও না হয়।

‘দেশের বাইরে থেকেও যদি হয়, বাংলাদেশে মানুষও স্যাংসন দিয়ে দেবে। এই কথাটা মাথায় রাখতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এবং আমি এটাও দেখতে চাই, বাইরে থেকে যেন নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা না হয়।’

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবারই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পেছনে দায়ী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপে পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটি।

এই নিষেধাজ্ঞার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকার ও বিরোধীদলীয় নেতাকর্মীরাও থাকবেন বলে ইউএস স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে।

শেখ হাসিনা বলেন, বহু কিছু মোকাবিলা করেই না আমরা এখানে উঠে এসেছি। আমাদের অভ্যন্তরীণ অনেক বাঁধা, সেটা অতিক্রম করেই কিন্তু সরকারে আছি।

‘জনগণ ভোট দেবে। জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয়, তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।’

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় কারণে আগুন সন্ত্রাস থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষা পাবে বলে মনে করছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমেরিকার স্যাংসন ঘোষণায় অন্তত মানুষের জীবনগুলি বাঁচবে।’

‘এখন ওই অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও- এইগুলি আর বিএনপি-জামায়াত করতে পারবে না। সেটা কিন্তু ভাল কাজ করছে একটা।’

সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসার প্রচেষ্টা করলে সাজা পেতে হবে বলে সাবধান করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এই স্লোগান আমার দেয়া। সংবিধানে বলা আছে, জনগণই ক্ষমতার মালিক। জনগণই রাষ্ট্রের মালিক।

‘কাজেই এই জনগণের ক্ষমতাকে যদি অন্য কোনো পন্থা… একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া অন্য কোনো পন্থায় কেউ যদি ক্ষমতায় আসতে চায় তাহলে, তাদের কিন্তু সাজা পেতে হবে।’

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা তাদের মাথায় রাখতে হবে যে, সাজা পেতে হবে। এখানে অবৈধভাবে আর ক্ষমতা দখলের সুযোগ কিন্তু নাই।’

‘কাজেই এখন একটা গোলমাল সৃষ্টি করে অবৈধভাবে কেউ যদি ক্ষমতায় আসে সংবিধান লঙ্ঘন করে, তাহলে সে শাস্তির মুখোমুখি হবে। সেকথাটা কিন্তু ভুললে চলবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে (বাংলাদেশকে) গণতান্ত্রিক ধারায় এনেছি। এই ধারাটা অব্যাহত থাকবে।’

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে টানা পাঁচদিন ব্যস্ত সময় কাটান শেখ হাসিনা। উচ্চ নানা বৈঠক, সভা-সেমিনারে অংশগ্রহণ শেষে শুক্রবারই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

এরপরই জাতিসংঘে বাংলাদেশ মিশন কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আসেন তিনি।

আরবি
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর