নির্ধারিত দামে ডিম মিললেও কমছে না আলু, পেঁয়াজের মূল্য

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম

আমদানির খবরে সরকারের বেঁধে দেওয়া দামে ডিম কেনা গেলেও এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। মূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

শনিবার কোনো কোনো বাজারে ১২ টাকায় পাওয়া গেছে প্রতিটি ডিম। কিন্তু প্রতি কেজি আলু ও পেঁয়াজ কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়েও ১০ থেকে ১৫ টাকা বেশি দিয়ে।

খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ৩৬ টাকায় বিক্রি করার কথা থাকলেও তা হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। আর ৬৫ টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।

খুচরা বিক্রেতারা বলছেন, সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না উৎপাদক, মজুদদার ও হিমাগার মালিকরাই। আলু, পেঁয়াজের দাম না কমার এটাই প্রধান কারণ বলে মনে করছেন তারা।

সরকারি দাম কার্যকরে ঢাকা দক্ষিণ সিটির সারুলিয়া বাজারে শনিবার অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেশি দাম নেয়া এবং মূল্য তালিকা না রাখার কারণে জরিমানা করা হয় তিন ব্যবসায়ীকে।

তবে অভিযানের খবর পেয়ে দোকান খোলা রেখেই সটকে পড়েন অনেক ব্যবসায়ী।

সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাগফুর রহমান।

আর ভোক্তারা বলছেন, যে সময়টুকু অভিযান চলে সে সময় দাম কিছুটা কম নেন ব্যবসায়ীরা। অভিযান শেষে আবার আগের দামেই পণ্য বিক্রি করেন তারা।

রাজধানীর পাশাপাশিই সরকার নির্ধারিত দাম কার্যকরে সারাদেশেই অভিযান করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরবি
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
চলতি মৌসুমে প্রতি কেজি আলু সংরক্ষণে কেজিতে গুনতে হবে ৮ টাকা। হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।
দেশেই চাহিদার বেশি উৎপাদন হওয়ায় ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর