ঘুষ কাণ্ডে পদত্যাগ করলেন মার্কিন সিনেট কমিটির চেয়ারম্যান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ এএম

মার্কিন ডেমোক্রেটিক দলের প্রভাবশালী সিনেটর এবং সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজ ঘুষ নেয়ার অভিযোগের পর সাময়িকভাবে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার স্ত্রীর বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।
 
শুক্রবার সিনেট নেতা চাক শুমার বলেন, "বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত" মেনেনডেজ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর বিবিসির। 

যদিও নিউইয়র্কের এ ডেমোক্র্যাট নেতার দাবি, তার সহকর্মী একজন নিবেদিতপ্রাণ জনসেবক এবং সর্বদা নিউজার্সির জনগণের জন্য লড়াই করছেন।

প্রসিকিউটরদের অভিযোগ, মেনেনডেজ ও তার স্ত্রী নাদিন নিউজার্সির তিন ব্যবসায়ীর কাছ থেকে সোনার বার ও নগদ অর্থ নিয়ে তাদের নানা সুযোগ-সুবিধা দিয়েছেন। এছাড়াও সিনেটর ও তার স্ত্রী গোপনে মিশরের সরকারকে সহায়তা করার জন্য অর্থ নিয়েছিলেন। 

এ দম্পতির বিরুদ্ধে ঘুষ নেয়ার ষড়যন্ত্র, সৎ পরিষেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং সরকারি অধিকারের রঙে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। যদিও তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে ২০২২ সালের গ্রীষ্মে ফেডারেল এজেন্টরা মেনেনডেজের বাড়িতে অনুসন্ধান চালিয়ে ঘুষ নেয়ার প্রমাণ পেয়েছেন।

জানা গেছে, ঘুষের অর্থ ও সামগ্রী তাদের বাড়ির শৌচাগার ও একটি নিরাপদ স্থানে লুকানো ছিলো। নগদ প্রায় চার লাখ ৮০ হাজার মার্কিন ডলারের সাথে পাওয়া গেছে এক লাখ ডলার মূল্যের সোনার বার। এছাড়াও তাদের গ্যারেজে রাখা হোসে উরিবের দেয়া একটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। 

সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, ঘুষ নেয়ার দায়ে তাদের নিউ জার্সির বাড়িসহ অধিকাংশ সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। 

তবে এবারই প্রথম নয়। ২০১৫ সালেও তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠছিল। 

আরবিএস  
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর