তাইওয়ানে গলফ বল কারখানায় আগুন, নিহত ৬, আহত শতাধিক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০ এএম

তাইওয়ানে একটি গলফ বল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে তিনজন দমকলকর্মীসহ কমপক্ষে ছয়জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় পিংতুং কাউন্টিতে ঘটা এই অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে বেশিরভাগই শ্রমিক। খবর এএফপি’র।

পিংতুং কাউন্টি সরকার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সারারাত ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে পড়ে বেশ কিছু মানুষ ভেতরে আটকা পড়েছিলেন।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মর্গে যান। হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

পিংটুং ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, কারখানার ভেতরে সংরক্ষিত রাসায়নিক অগ্নিকাণ্ডের সময় ঘটা একটি বড় এবং কয়েকটি ছোট বিস্ফোরণের কারণ হতে পারে।

 

একাত্তর/জো
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর