মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫ পিএম

মাদারীপুরের শ্বশুরবাড়ি থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর গ্রামের শিকদার বাড়ির থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, একটি কাঁঠাল গাছে মরদেহটি ঝুলছিল।

ওই ব্যবসায়ীর নাম নাইম হোসেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজানি এলাকার মোরশেদ মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানান, নাইমের দ্বিতীয় স্ত্রী আগের বিয়ের কথা গোপন রেখে বিয়ে করেন। প‌রে দ্বিতীয় স্ত্রীর চা‌পে প্রথম স্ত্রী‌কে তালাক দেন নাইম। তা‌দের সংসা‌রে বি‌ভিন্ন সময় কলহ লে‌গেই থাক‌তো। পরে ব‌নিবনা না হওয়ায় বাবার বা‌ড়ি‌তে চ‌লে আসেন দ্বিতীয় স্ত্রী। 

তারা আরও জানান, রোববার রাত ১১টার দিকে নাইম তার শ্বশুরবাড়ি আসেন। কিন্তু স্ত্রী দরজা না খু‌লে মোবাইল বন্ধ ক‌রে রা‌খেন। ভো‌রে পা‌শের বা‌ড়ির একজন কাঁঠাল গা‌ছে মরদেহ ঝুল‌তে দে‌খে সবাইকে জানান। পরে পু‌লি‌শকে খবর দি‌লে মরদেহ উদ্ধার ক‌রা হয়।

নিহ‌তের মামা এমদাদ হো‌সেন জানান, আমা‌দের ধারনা তাদের ম‌ধ্যে কলহের জে‌রে এ ঘটনা ঘটেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

শিবচর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, আমরা মর‌দেহ‌ মাদারীপুর ম‌র্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শে‌ষে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

একাত্তর/পিএজে
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর