প্রবল বর্ষণে ডুবেছে নিউইয়র্ক, চরম ভোগান্তি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭ এএম

রেকর্ড সৃষ্টিকারী প্রবল বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তলিয়ে গেছে বিশ্বের অন্যতম বড় এই মহানগরীর পাতাল রেল, বাড়ির নিচতলা, রাস্তাঘাট, সিটি পার্কসহ বিশাল এলাকা। প্রায় অকার্যকর হয়ে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। পানিতে নিমজ্জিত হয়েছে বহু গাড়ি।

হঠাৎ ধেয়ে আসা দুর্যোগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় জনবহুল নগরী জুড়ে। চারদিক থেকে ভেসে আসছে সাইরেনের শব্দ।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৪৮ সালের পর এতো প্রবল বৃষ্টিপাত আর দেখা যায় নি। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে আট ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর ব্রুকলিনে মাত্র তিন ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা পুরো এক মাসের সমান।

নিউইয়র্কের বাসিন্দাদের দ্রুত উঁচু এলাকায় আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, শহরের অবস্থা ‘বিপজ্জনক’ এবং জীবনের জন্য হুমকিস্বরূপ।

অঞ্চল জুড়ে প্রবল বৃষ্টির কারণে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালির বাসিন্দাদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।

এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কবলে রয়েছে নিউইয়র্ক। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এরকমটা হচ্ছে বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির প্রধান জলবায়ু কর্মকর্তা রোহিত আগারওয়াল।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামগ্রিকভাবে, আমরা বুঝতে পারছি এটি এমন এক পরিবর্তিত আবহাওয়া, যা উদ্ভব হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে।

রোহিত আগারওয়াল বলেন, দুঃখজনক বাস্তবতা হল, এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের যে সব পরিকাঠামো রয়েছে, তা বদলে যাওয়া আবহাওয়ার সঙ্গে তাল মেলাতে পারছে না।

একাত্তর/আরবি/আরএ
মরক্কোর আটলান্টিক উপকূলীয় সাফি প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট হড়কা বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ এ তথ্য...
দক্ষিণ থাইল্যান্ডে কয়েকদিন ধরে চলা ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। 
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর