কুয়াকাটায় পর্যটকদের নতুন আকর্ষণ রাখাইন জাদুঘর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ পিএম

রাখাইনদের জীবন ও সংস্কৃতি পর্যটকদের কাছে তুলে ধরতে কুয়াকাটায় নির্মাণ হলো রাখাইন জাদুঘর। এখানে রাখাইন সম্প্রদায়ের ব্যবহারের হাজার বছর আগের তৈজসপত্রসহ নানান শিল্পকর্ম স্থান পেয়েছে। যা দেখতে ভিড় করছেন পর্যটকরা।

রাখাইন জাদুঘর উদ্বোধনকে ঘিরে উৎসবমুখর ছিলো গোটা মিশ্রিপাড়া। সাংস্কৃতিক নানা আয়োজন উপভোগ করতে ভিড় জমায় নানা ধর্ম-বর্ণের মানুষ। 

প্রথম ধাপে, রাখাইনদের ব্যবহারের ২০ ধরনের উপকরণ আর তার স্থিরচিত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে। রয়েছে রাখাইন ভাষায় তালপাতায় লেখা পুঁথি, সেগুন কাঠের বাক্সসহ বিভিন্ন ধরনের পাত্র। পশুর হাড় দিয়ে তৈরি অস্ত্র, পিতলের ঘণ্টা, হরিণের চামড়াসহ নানান জিনিস। দেয়ালে আঁকা হয়েছে রাখাইনদের প্রথম রাজা চন্দ্রসূর্য ও শেষ রাজা মহাথামান্দার ছবিও।

দর্শনার্থীরা বলছেন, এর মাধ্যমে তারা রাখাইন জনগোষ্ঠীর জীবনী সম্পর্কে জানতে পারছেন।

মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দিরের পুরোহিত ও জাদুঘর নির্মাণের উদ্যোক্তা জানান, এই জাদুঘর পর্যায়ক্রমে সমৃদ্ধ হবে।

মিশ্রি পাড়া বৌদ্ধ মন্দিরের পুরোহিত উত্তম ভিক্ষু বলেন, আমরা আসা করছি সামনে আরও পর্যটক জাদুঘরে আসতে উৎসাহী হবে।

জাদুঘরের প্রতিষ্ঠাতা রাখাইন মং লাচিং বলেন, রাখাইনদের সংস্কৃতির সাথে অন্যদের পরিচয় করিয়ে দিতেই এ উদ্যোগ।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, জাদুঘরে রাখাইন সম্প্রদায়ের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ থাকছে।

তিনি বলেন, কুয়াকাটায় যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন- তারা সহজেই এ জাদুঘর ঘুরে রাখাইনদের সম্পর্কে জানতে পারবেন।

আর টুরিস্ট পুলিশ জানায়, পর্যটকদের সব ধরনের নিরাপত্তায় কাজ করবে টুরিস্ট পুলিশ।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ জানান, জাদুঘরের নিরাপত্তায় যতোটুকু নিরাপত্তা দরকার- পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করা হবে।

১৭৮৪ সালে আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আসার ২৩৯ বছর পর পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় দুই শতাংশ জমির উপর নির্মাণ হলো রাখাইন জাদুঘর।

 

একাত্তর/আরএ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
এ সময় সৈকতজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনেককে স্নান শেষে পরিবারসহ গীতা পাঠ, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।
পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে আট দিন পর জীবিত ফিরে এসেছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। এতে উপকূলজুড়ে স্বস্তি ফিরেছে জেলে...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর