পদ্মা সেতু থেকে ঝাঁপিয়ে নিখোঁজ, সাড়ে তিন মাস পর থানায় হাজির

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১০:২৭ পিএম

চলতি বছরের ১৯ জুন নিষেধ না মেনে ব্যাটারিচালিত রিকশা নিয়ে পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন চালক শরিফুল। কয়েকদিন অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার প্রায় সাড়ে তিন মাস পর সেই শরিফুলের খোঁজ মিলেছে। তিনি স্বয়ং হাজির হয়েছেন থানায়।

রোববার দুপুরে পদ্মা সেতু উত্তর থানায় উপস্থিত হয়েছেন তিনি। 

শরিফুল জানান, পারিবারিক কলহের জেরে ঢাকার হাজারীবাগের বাসা থেকে রিকশা নিয়ে বের হন। উদ্দেশ্য ছিল ঢাকা থেকে বাগেরহাটে গ্রামের বাড়ি চলে যাবেন। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত হয়ে রিকশা চালিয়ে পদ্মা সেতুর ওপরে ওঠেন।,এক পর্যায়ে একটি গাড়ির সঙ্গে হালকা ধাক্কা লাগে। এসময় নিরাপত্তা কর্মীরা তাকে ধাওয়া করে। তারা গুলি করে দেবে ভয়ে রিকশা রেখেই সেতু থেকে ঝাঁপিয়ে নদীতে পড়েন। 

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জারান, শরিফুল বাগেরহাটের মোল্লাহাট গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি খানিকটা মানসিক ভারসাম্যহীন। ১৯ জুন রিকশা নিয়ে সেতুর ২১ নম্বার পিলার পর্যন্ত চলে গিয়েছিলেন। রিকশাটি তাদের থানা হেফাজতে রাখা হলেও ঘটনাটি মাদারীপুর সীমানায় হওয়ায় শিবচর থানায় অভিযোগ করা হয়েছিলো। 

শরিফুলকে শিবচর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

একাত্তর/এসি
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর