আঙ্কারায় হামলার জবাবে পিকেকের স্থাপনা গুঁড়িয়ে দিলো তুরস্ক

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১০:৩৪ এএম

তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে চালানো আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। জবাবে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর দফায় দফায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। 

এরদোয়ান সরকার জানিয়েছে, পিকেকে-এর ব্যবহৃত গুহা, ডিপো এবং বাঙ্কার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হামলায় কুর্দি বিদ্রোহীদের কমপক্ষে ২০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

এর আগে রোববার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায় পিকেকে।

হামলার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সন্ত্রাসীরা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।

এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে এক্সে (টুইটার) এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, দুই সন্ত্রাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বোমা হামলা চালান। এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন। অন্যজনকে প্রতিহত করা হয়। হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

হামলার পরপরই আঙ্কারার গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী জুড়ে চলছে অভিযান। 

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) বৃহত্তর কুর্দি এলাকার আলাদা শাসন চায়। গোষ্ঠীটিকে ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচনা করে।

আরবিএস  
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইন্স চত্বরে জুমার নামাজ চলার সময় এক ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর