মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ জেলেরা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০১:৪১ পিএম

ইলিশের মৌসুম শেষদিকে। এই সময়েও জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় বিপদে মৎস্যজীবীরা। চাঁদপুর বড় স্টেশন ইলিশ অবতরণ কেন্দ্রে ভরা মৌসুমেও এক কেজি ইলিশের জন্য ক্রেতাকে গুণতে হচ্ছে ১৫০০ টাকার বেশি। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে কলাপাড়ায়ও ইলিশের সরবরাহ কমেছে। এতে বিপাকে পড়েছেন জেলেরা। 

বৈরী আবহাওয়ার কারণে ইলিশশূন্য ট্রলারগুলো নোঙর করা ঘাটে। পটুয়াখালীর আলীপুর-মহিপুর মাছের মোকামে নেই ইলিশের সরবরাহ।

জেলেরা জানান, আগে মৌসুমের শেষদিকে প্রচুর ইলিশ ধরা পড়তো। কিন্তু এখনকার চিত্র ভিন্ন। 

এদিকে ইলিশের নিরাপদ প্রজননের জন্য, ১২ অক্টোবর থেকে ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ফলে এবার নতুন শঙ্কায় জেলেরা। তারা বলছেন, এখন মাছ ধরতে না পারলে নিঃস্ব হয়ে যাবেন তারা। 

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতেও জেলেদের জালে মিলছে না ইলিশ। ফলে এখানেও পাইকারি আড়তে এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৬০০ টাকা, ৮০০ গ্রামের ইলিশ এক হাজার ২০০ এবং ৬০০ গ্রাম ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। জাটকা বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে। 

জেলেদের দাবি, জ্বালানি তেল, বরফ, নিত্যপণ্যের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। সেই সঙ্গে বেড়েছে শ্রমিকের মজুরিও। এগুলোর প্রভাবও পড়েছে ইলিশের দামের ওপর।
চাঁদপুর বড় স্টেশন ইলিশ অবতরণ কেন্দ্রে নোয়াখালী, হাতিয়া, ভোলা, বরিশালসহ দক্ষিণাঞ্চলেরও ইলিশ আসে।

 

আরবিএস
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
দীর্ঘ ৯ বছর পর সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর এই বর্ণাঢ্য বিচ কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর