বাংলাদেশের আসল ‘হিরো’ সাকিব আল হাসান!

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৯:১৯ পিএম

সমালোচনা হতেই পারে, কটু কথা লাগতে পারে খারাপ। কিন্তু এই বাস্তবতাও মানতে হবে, ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের আসল হিরো সাকিব আল হাসান। আর প্রশ্ন যখন বিশ্বকাপের, তখন কেবল বাংলাদেশের নয়, সাকিব সবাইকে পেছনে ফেলে এই মিড থার্টিতেও ছুটে চলেছে অবিরাম গতিতে। ব্যাটে-বলে সমান তালে ক্রিকেট দুনিয়া শাসন কোরে যাওয়া সাকিবের দিকে এবারে তাই সবাইকে নজর রাখতেই হবে।

সারা বিশ্ব অবাক তাকিয়ে রয়, একজন সাকিব আল হাসানকে সামনে দেখলে এমনই শিহরণ অনুভূত হয়। আর সেকারণে ক্রিকেট দুনিয়ায় তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ওকে ভালোবাসা যায়, করা যায় ঘৃণাও, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। ঘুরে ফিরে বলতেই হবে, একজন সাকিব এমনই। 

বিশ্বকাপের প্রথম লগ্নে বলা নেই কওয়া নেই কেন হঠাৎ কেন সাকিব বন্দনা, সেই প্রশ্ন উঠতেই পারে। আসলে সব ঘোলা জল সরিয়ে সাকিবকে ওপরে ভাসিয়ে তুলেছে খোদ আইসিসি।

নিজেদের পেইজে তারা প্রকাশ করেছে বিশ্বকাপের টপ উইকেট শিকারির তালিকা যারা এবারের আসরেও খেলছেন। আর অবধারিতভাবেই সেখানে জায়গা কোরে নিয়েছেন সাকিব। তবে বলাই বাহুল্য, স্টার্ক-শামিদের ভিড়ে সাকিবই ওয়ান অ্যান্ড অনলি অলরাউন্ডার। 

তালিকাটা আরেকটু ইন ডিটেইল করা যাক। সাকিব রানিং বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন। ওকে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক আর নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। সাকিব পেছনে ফেলেছেন মোহাম্মাদ শামি আর টিম সাউদি। 

আর টপ ফাইভ তো দূরের কথা, এই তালিকার ধারে কাছে সাকিব ছাড়া নেই আর কোনো স্পিনার। সাকিব তাই আছেন কিংবদন্তি হওয়ার পথে, সেটা বললে কি খুব ভুল হবে?  কিন্তু বিশ্বকাপের সাকিব উপাখ্যান তো এখানেই শেষ না। আসল ধামাকা তো সাকিব আল হাসান দেখিয়েছেন ব্যাটিংয়ে। 

২০১৯ আসরে সেই ৬০৬ রান আর ১১ উইকেট যেন রূপকথা গল্প হয়ে আছে। কিন্তু পুরো উপন্যাসের ওই একটা অধ্যায় পড়লেই চলবে কেন। রানিং ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান নিয়ে এবারের মিশন শুরু করতে যাচ্ছেন সাকিব। টেবিলের ফার্স্ট বয়ের প্রায় ৪৬ গড়ে ১১শ প্লাস রান করেছেন। ১১৬ রানের ব্যবধানে পেছনে ফেলেছেন ভিরাট কোহলিকে। তাদেরও পেছনে আছেন ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা আর গেল বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কেন উইলিয়ামসন।

সাকিব এমন একজন যে থাকে ধরাছোঁয়ার বাইরে, সেটা খেলা মাঠে, রেকর্ডের খাতায় কিংবা এসবের বাইরের জীবনে সবখানেই সত্যি। ভারতের বুকে ২০২৩ বিশ্বকাপে তার হাতে নেতৃত্বের আর্মব্যান্ড। বাংলাদেশকেও কি এবারে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারবেন ক্যাপ্টেন? জানার অপেক্ষা থাকলো। 

আরবিএস
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর