গ্যালারি ভরতে যে পরামর্শ দিলেন শেবাগ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৯:১৩ পিএম

বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচটি গ্যালারিতে দর্শক টানতে ব্যর্থ হয়েছে। বিশালাকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি প্রায় ফাঁকা। আর এনিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে দেশটিতে। ক্রিকেট প্রিয় জাতি হিসাবে পরিচিত ভারতের জন্য এমন ধরনের পরিস্থিতি সত্যিই বিব্রতকর।

বিশ্বকাপের মতো আসরে বড় দুই দলের খেলায় ফাঁকা গ্যালারি, বিষয়টি আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডকে আসামির কাঠগড়ায় দাড় করিয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হচ্ছে বোর্ড। নানা ধরনের টিকা টিপ্পনী কাটতে ছাড়ছেন না কেউ। এমন পরিস্থিতি থেকে বোর্ডকে বাঁচাতে এগিয়ে এসেছেন বীরেন্দ্র শেবাগ।

ভারতীয় ক্রিকেটের এই মারকুটে ব্যাটসম্যান বোর্ডকে পরামর্শ দিয়েছেন, বিশ্বকাপের ম্যাচ টিকেট স্কুল পড়ুয়া সবার কাছে বিনে পয়সায় দেয়ার। তিনি জানান, এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে, এটা সত্য ধরে নিয়েই বোর্ডের উচিত হবে এ ধরনের ম্যাচ টিকেট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে শেবাগ বলেন, অফিস ছুটির পর মাঠে কিছু দর্শক বাড়তে পারে। তবে ভরবে না এটা নিশ্চিত। তাই ভারত খেলছে না, এমন ম্যাচের বড় একটি অংশের টিকেট স্কু ও কলেজ পড়ুয়াদের কাছে বিনে পয়সায় বিতরণ করা উচিৎ। এতে করে দুই লাভ।

তিনি লেখেন, ৫০ ওভারের খেলার প্রতি আগ্রহ কমে যাওয়ায়, এটি অবশ্যই তরুণদের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা পেতে সাহায্য করবে এবং খেলোয়াড়রা একটি দর্শকপূর্ণ গ্যালারির সামনে খেলতে পারবে। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাতেগোনা কয়েকজন ক্রিকেটপ্রেমী উপস্থিত ছিলো।

আহমেদাবাদের ফাঁকা মাঠের ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ফাঁকা স্টেডিয়ামের ছবি প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয় নেট দুনিয়ায়। অনেকেই প্রশ্ন তোলেন, এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার খবর ছিল। তাহলে আজকের ম্যাচে দর্শক কই? হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানি ওয়াট।

জানা গেছে, উদ্বোধনী ম্যাচে গ্যালারি জাঁকজমক রাখতে ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শককে ফ্রিতে টিকিট দেয়া হয়েছে। তবে টিকিট বিনামূল্যে দেয়ার পরও ম্যাচ চলাকালীন এক লাখ ৩০ হাজার ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামটি ছিল অনেকটাই ফাঁকা।

আহমেদাবাদের ক্ষমতাসীন বিজেপি নেতারা ফ্রিতে টিকিট দেয়ার জন্য নিজেদের এলাকা থেকে নারীদের একটি তালিকা তৈরি করে রেখেছিলেন। ফ্রিতে টিকিট দেয়ার পাশাপাশি ওইসব নারীদের জন্য খাবার সরবরাহের ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ। এনিয়ে দলটিকে তীরও ছুঁড়ছেন সমালোচকরা।

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর