পর্দা উঠলো বিশ্বকাপের, ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০২:৪২ পিএম

শুরু হলো বিশ্বকাপ ক্রিকেটের মহারণ। উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার দুপুরে মাঠে নেমেছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউজিল্যান্ড।

বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ ভেন্যু গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হয়েছে আসরের প্রথম ম্যাচ। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

১০ দেশ অংশ নিয়েছে এবারের আসরে। ৪৬ দিনে, ১০টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ৪৮টি ম্যাচ। 

এবারও প্রথমে লিগ পর্বে প্রতিটি দল একে অপরের মোকাবেলা করবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চারটি দল যাবে সেমিফাইনালে।

এরপর ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে দেড় মাস ধরে চলা এই মেগা টুর্নামেন্ট।

ভারতীয় উপমহাদেশে এ নিয়ে চতুর্থ বারের মতো ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ১৯৮৭ সালে ভারত-পাকিস্তান, ১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা ও ২০১১ সালে সর্বশেষ ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করে।

তবে এবারই প্রথম ভারত এককভাবে এই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব লাভ করেছে।

এদিকে ইনজুরির কারণে উদ্বোধনী ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন, পেসার টিম সাউদি ও স্পিনার ইশ সোধি। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে অলরাউন্ডার বেন স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড।  

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান।  

আরবি
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের নাটকীয় ও হৃদয়বিদারক হারের পর ফুটবল দুনিয়ায় যখন তুমুল সমালোচনা চলছে, তখন সেই আগুনে ঘি ঢাললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো...
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর