মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, শিশুসহ নিখোঁজ ছয়

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৮:৪৪ পিএম

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এঘটনায় পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে তিন শিশুসহ ছয় জন।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে চর কিশোরগঞ্জ গজারিয়া ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজরা হলেন- সুমনা আক্তার (২৫), মফিজ মৃধা (৩৫), সাব্বির হোসাইন (৪০), মাওয়া (১০), সাফা (২) ও রিমাদ (২)। 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন জানান, ৯৯৯ এ ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি ট্রলারে ১১ জন যাত্রী ছিল। তাদের মধ্যে পাঁচ জনকে  জীবিত উদ্ধার করা হয়েছে। 

ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের টিম ঘটনাস্থলে এসেছে। তবে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি বলেও জানান মনির। 

একাত্তর/এসি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
পটুয়াখালীর উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ৪২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ছয় জেলের কোনো সন্ধান মেলেনি। কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও স্থানীয় জেলেদের সমন্বয়ে সাগরে টানা উদ্ধার অভিযান চললেও...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর