পুলিশের হাত থেকে পালালো তিন জুয়াড়ি, এসআই বরখাস্ত

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৮:১১ পিএম

নোয়াখালীতে পুলিশের হাতে আটক তিন জুয়াড়ি গাড়ি থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তার নাম নুর হোসেন । তিনি চরজব্বর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের সই করা একটি চিঠিতে এই খবর জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভুঁইয়ার হাটে এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের মধ্যে তিন জন পালিয়ে যায়। এ ব্যাপারে এসআই নুর হোসেন থানার অফিসার ইনচার্জকে জানা নাই এবং ডিউটি শেষে থানার জিডিতে নোট করেননি।

নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম বলেন, বিভাগীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্থি কাজ করাসহ কর্তব্যে গাফিলতির কারণে ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
নোয়াখালীতে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে এই...
নোয়াখালী পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া (১৪) হত্যা মামলার একমাত্র আসামি সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
নোয়াখালীর চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) সকালে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর