নোয়াখালী সদরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম বাহারীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন (২২) উপজেলার দাদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম বাহারীপুর গ্রামের বাসিন্দা। তিনি মুদি দোকান চালাতেন।
স্থানীয়রা জানায়, নিহত পারভেজের একটি ব্যাটারিচালিত অটোরিকশাও আছে। শুক্রবার রাতে তিনি মুদি দোকানের পেছনে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
নরসিংদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক