পরিস্থিতি যাই হোক, সংবিধানের বাইরে নির্বাচন হবে না: আওয়ামী লীগ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:১৬ পিএম

নির্বাচনে বিএনপির আসা-না আসার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের কৌশল। এই মুহূর্তে কৌশল খোলাসা না করলেও দলটির নেতারা বলছেন, দল ও সমমনা জোটের কয়েক ধাপে প্রার্থী বাছাই করা শেষ হয়েছে। আবার নির্বাচনের জন্য প্রস্তুত অন্য দলগুলোও। ক্ষমতাসীনরা বলছে, পরিস্থিতি যাই হোক সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না। 

নির্বাচন যত এগিয়ে আসছে তার উত্তাপ বাড়ছে রাজনীতির মাঠে। মাঠ দখলে রাখতে মরিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিদিনই সমাবেশ করছে রাজধানী ও আশপাশে।

একদিকে সরকার পতনে বিএনপির একদফার আন্দোলন। অন্যদিকে দেশি-বিদেশি নানা মহলের চাপ সামলাতে ব্যস্ত সরকার। 

গেলো দুই নির্বাচনের মতো এবারও বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নজর আওয়ামী লীগের। বিএনপি নির্বাচনে এলে এক ধরনের কৌশল। আর না এলে বিকল্প কৌশল। দুটোই ঠিক করে রেখেছে আওয়ামী লীগ। তবে তফসিল ঘোষণার পর, নির্বাচনী কৌশল পরিষ্কার করবে ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। ইমেজ- একাত্তর।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, বিএনপি সবচেয়ে বড় বিরোধী দল। তারা নির্বাচন করলে একরকম, তারা নির্বাচন না করলে আমাদের দেখতে হবে, কাদের নিয়ে নির্বাচন করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে। ভোটারদের উপস্থিতি নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে।  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ইমেজ- একাত্তর।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, তফসিল ঘোষণার পর যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হবে, তখন দলীয় সর্বোচ্চ পর্যায়ের ফোরাম সিদ্ধান্ত নেবে যে, জোটগতভাবে কোন পদ্ধতিতে নির্বাচনে অংশ নেবো নাকি এককভাবে অংশ নেবো।    

সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন নিয়ে কোনো সংকট বা শঙ্কা দেখছে না আওয়ামী লীগ। 

নেতারা বলছেন, বিএনপি সরকারের ওপর কোনো চাপ তৈরি করতে পারেনি। আবার আন্তর্জাতিক কোনো পক্ষও সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কথা বলেনি। 

কাজী জাফরউল্লাহ বলেন, বিদেশিরা স্পষ্ট বলে দিয়েছে যে, তারাও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। শেখ হাসিনাও তাই চান। তিনি নিশ্চিত করেছেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। 

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি যদি আভ্যন্তরীণ সমস্যার কারণে, তাদের নেতাদের দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দণ্ডপ্রাপ্ত হয়ে নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচিত হয়, সে কারণে তারা নির্বাচন থেকে বিরত থাকতে পারে। এর জন্য জনগণের কোনো যায় নেই। 

আন্তরিকভাবেই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ চায় আওয়ামী লীগ। তবে নিজেরা উদ্যোগ নিয়ে বিএনপির সাথে কোনো আলোচনায় বসতে চায় না ক্ষমতাসীনরা।

 

আরবিএস  
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর