রাজপথেই সব কিছুর ফয়সালা: বিএনপি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:১২ পিএম

বর্তমান সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই সরকারের পতন ঘটিয়েই নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করবে বিএনপিসহ আন্দোলনে থাকা সব গণতান্ত্রিক দল। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, রাজপথের আন্দোলনের মাধ্যমেই সবকিছুর ফয়সালা হবে। 

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের কাঠামো নিয়ে সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। 

এতে বিএনপি নেতারা বলেন, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের জন্য নিবাচনকালীন নির্দলীয় সরকারের বিকল্প নাই। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না তার প্রমাণ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন।

বিএনপি নেতারা বলেন এবার বিনা ভোটে ক্ষমতা দখল করতে গেলে গণতন্ত্রান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হবে, যার দায় নিতে হবে আওয়ামী লীগ নেতা-মন্ত্রীদের। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে-বিদেশে সবাই বলছে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেজন্যই ৩৯টি রাজনৈতিক দল রাজপথে আন্দোলন করছে, আর গণতান্ত্রিক বিশ্ব ভিসা স্যাংশনসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা যাবার পর যে রাজনীতি আসবে সেটি ভিন্ন রাজনীতি হবে। সেজন্য বিএনপি কাঠামোগত সংস্কার তৈরি করবে। বিএনপি শুধু শেখ হাসিনাকে সরানোর জন্য নয়, সবার অংশগ্রহণে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের জন্য আন্দোলন করছে। 

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের দিকে না গিয়ে যেভাবে বক্তব্য রাখছে তাতে সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না। আগামী নির্বাচনে শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন করবে সেই আশা করা বোকার স্বর্গে বাস করা ছাড়া কিছু নয়। তাই ফয়সালা হবে রাজপথে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকার মানুষের মতামতকে গুরুত্ব দিচ্ছে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেছে। পুলিশ, বিচারক, আমলা দলীয় বক্তব্য দিচ্ছেন। সাংগঠনিক কাঠামোকে সংস্কার করা প্রয়োজন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১২টি প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণে কাজ করলেও কোনো ফল আসছে না।

তিনি বলেন, নির্বাচনকে পরিচ্ছন্ন করার আশা করলেই হবে না। এরপর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারে গুরুত্ব দিতে হবে।

সংবাদ সম্মেলনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, ভারপ্রাপ্ত মহাসচিব মমিনুল আমিন, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু  উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর