রাজবাড়ীতে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:৫২ পিএম

রাজবাড়ী জেলার কালুখালীতে অভিযান চালিয়ে গৃহবধূ ফাহিমা হত্যামামলার প্রধান আসামী আব্দুর রহিম মন্ডল (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম মন্ডল কালুখালী উপজেলার জাগিরকয়া গ্রামের মৃত তাছের আলী মন্ডলের ছেলে। 

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় রহিম মন্ডলকে কালুখালী থানার বড়ইচারা এলাকা থেকে গ্রেপ্তার করে কালুখালী থানা পুলিশ। বুধবার সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ৫ অক্টোবর সন্ধ্যায় কালুখালী উপজেলার কাওয়াখোলা গ্রামের একটি ধানক্ষেতের ভিতর থেকে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে কালুখালী থানা পুলিশ বাদী হয়ে গত ৭ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত শেষে জানা যায়, ৩ বছর পূর্বে একই সঙ্গে কাতারে ছিল ফাহিমা ও রহিম মন্ডল। কাতারে থাকা অবস্থায় ফাহিমা তার কাছ থেকে বাংলাদেশী টাকায় প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা ধার নেয়। দু’জনই দেশে আসার পর তাদের মধ্যে যোগাযোগ ছিলো। কিন্তু ফাহিমা পাওনা টাকা দিতে টাল-বাহানা করায় রহিম মন্ডল ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করে। 

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর অভিযুক্ত শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছে রহিম।


 
সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। 

 

এআর
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীতে সংঘটিত একটি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই মূলহোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর