নির্মাণাধীন ভবনের নিচে নারীর মরদেহ, স্বামী গ্রেপ্তার

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৪:৩৫ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলার নির্মাণাধীন ভবনের নিচে পুঁতে রাখা নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা হাদিস পার্কের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

নিহত রোকসানার (৪৫) বাড়ি জেলার সিংগাইর উপজেলার বায়রা নয়াবাড়ী এলাকায়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবুল (৩৮)। তার বাড়ি জেলার হরিরামপুর উপজেলার দরিকান্দি এলাকায়।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার গোলাম আজাদ খান।

পুলিশ সুপার জানান, তিন বছর আগে রোকসানাকে বিয়ে করেন বাবুল। বিয়ের পরেই সৌদি আরব চলে যান রোকসানা। বিদেশ থেকে নিয়মিতভাবে দেশে স্বামীকে টাকা পাঠাতেন তিনি। সেই টাকা দিয়ে সদর উপজেলার শানবান্দা এলাকায় জমি ক্রয় করে একতলা বাড়ি নির্মাণ করেন বাবুল। ছয় অক্টোবর ছুটিতে দেশে আসেন রোকসানা। দেশে এসে সাভারের একটি ভাড়া বাসায় স্বামী বাবুলসহ তিনি থাকতেন।

তিনি আরও জানান, ১৩ অক্টোবর শানবান্দা গ্রামের ওই বাড়িতে আসেন রোকসানা-বাবুল দম্পতি। রাতে সেখানে পারিবারিক বিষয় নিয়ে রোকসানার সঙ্গে বাবুলের কথা কাটাকাটি হয় বাবুলের। ভোর রাতে রোকসানাকে ঘুমের মধ্যে শ্বাসরোধে হত্যা করে পাশের রুমের মেঝের নিচে মরদেহটি পুঁতে রেখে পালিয়ে যায় বাবুল। এরপর ওই বাড়ি থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসলে আশেপাশের লোকজন নির্মাণাধীন ওই বাড়িতে ঢুকে মেঝের মাটি সরালে তারা ওই নারীর বাম হাতের কবজি দেখতে পান। এরপর সদর থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই জেলা হাসপাতালে এসে ওই নারীর নাম পরিচয় জানান।

তিনি জানান, রোকসানাকে হত্যার পুরো বিষয়টি প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন বাবুল। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

একাত্তর/পিএজে
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন, আর তা নিয়ে গোটা দুনিয়াজুড়ে উন্মাদনা এখন চরমে! লাতিন বনাম ইউরোপীয় ফুটবলের এই ধ্রুপদী লড়াইয়ের চেয়েও...
স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র উৎকণ্ঠায় দিন কাটছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। আর এই স্নায়ুচাপ সামলাতে আলবিসেলেস্তে সমর্থকদের এখন একমাত্র ভরসা, নানা অদ্ভুত আর...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর